এক্সপ্লোর

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন লোকপাল সদস‌্য ও বিচারপতি একে ত্রিপাঠী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন লোকপাল সদস‌্য ও বিচারপতি একে ত্রিপাঠী। শনিবার রাতে তাঁর মৃত্যু হয় দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২।

নয়াদিল্লি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন লোকপাল সদস‌্য ও বিচারপতি একে ত্রিপাঠী। শনিবার রাতে তাঁর মৃত্যু হয় দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২। গত কয়েকদিন ধরে এই অবসরপ্রাপ্ত বিচারপতি ভর্তি ছিলেন এইমসে। তাঁর কন্যা এবং পরিচারিকা সংক্রমিত ছিলেন।কিন্তু তাঁরা আপাতত সুস্থ। বিচারপতি একে ত্রিপাঠী লোকপালের প্রাক্তন সদস্য হওয়ার পাশাপাশি ছত্তিশগড় হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিও ছিলেন। গত ২০ মার্চ শেষবার অফিসে যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২ এপ্রিল থেকে এইমসের ট্রমা কেয়ার সেন্টারের আইসিইউতে ভর্তি ছিলেন। যদিও এইমসের ট্রমা কেয়ার সাধারণত দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করার জন্য রাখা হয়।
চিকিৎসকেরা জানাচ্ছেন, এমস-এ ভর্তি হওয়ার পর থেকে ক্রমশই অবস্থার অবনতি হতে শুরু করে বিচারপতি ত্রিপাঠীর। অবনতি দেখে তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।  কিন্তু, শেষরক্ষা হয়নি। শনিবার রাত পৌনে ন’টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় বিচারপতি ত্রিপাঠীর।
ত্রিপাঠী তাঁর কার্যালয়ে শেষ এসেছিলেন গত ২০ মার্চ। তাঁর রক্তপরীক্ষায় করোনা পজিটিভের প্রমাণ মেলার পরেই গোটা লোকপাল ভবনটিকেই স্যানিটাইজ করা হয়। দিল্লির কিদোয়াই নগরে একটি অ্যাপার্টমেন্টকে স্যানিটাইজ করে সেখানেই রাখা হয় লোকপাল কমিটির বাকি সদস্য ও অফিসারদের।
বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৯৮০-এ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৬৪৪ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget