এক্সপ্লোর

রাফালে নিয়ে রাহুলের তোপ, মোদী, অনিল অম্বানি মিলে ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন প্রতিরক্ষা বাহিনীর ওপর

নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান ইস্যুতে নরেন্দ্র মোদীকে ফের তোপ রাহুল গাঁধীর। সুর চড়িয়ে তিনি ট্যুইট করলেন, মোদী আর অনিল অম্বানি মিলে একযোগে প্রতিরক্ষা বাহিনীর ওপর ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন। গতকাল ফরাসি মিডিয়ায় সেদেশে প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওল্যাঁদকে উদ্ধৃত করে যে বিস্ফোরক খবর বেরিয়েছে, তাকে অস্ত্র করেছেন রাহুল। ফরাসি মিডিয়ার দাবি, ওল্যাঁদ বলেছেন, ৫৮০০০ কোটি টাকার রাফাল ডিলে ফরাসি সংস্থা দাসল্ট অ্যাভিয়েশনের শরিক হিসাবে অনিল অম্বানির রিলায়েন্স ডিফেন্সের নাম ভারত সরকারই সুপারিশ করেছিল, সেখানে তাঁদের কিছুই করার ছিল না। মোদী ২০১৫-র ১০ এপ্রিল ওল্যাঁদের সঙ্গে আলোচনার পরই ভারত ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করবে বলে ঘোষণা করেছিলেন। কংগ্রেস সভাপতি ট্যুইট করেছেন, প্রধানমন্ত্রী আর অনিল অম্বানি যুগ্মভাবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ওপর সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। মোদীজী আপনি শহিদ জওয়ানদের রক্তকে অসম্মান করেছেন, ভারতের আত্মার প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। কংগ্রেস সহ বিরোধী শিবির বরাবর দাবি করছেন, রিলায়েন্স ডিফেন্সের যুদ্ধবিমান সংক্রান্ত ক্ষেত্রে আগের কোনও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ফায়দা তোলার সুযোগ করে দিতেই সরকারি সংস্থা হ্যালকে উপেক্ষা করে তাদের বেছে নিয়েছে মোদী সরকার। রাহুল অফসেট অর্থাত্ বাইরের সংস্থাকে শরিক করে নেওয়ার বরাতের মূল্য ধরে দাবি করেন, এই ডিলের ফলে প্রকৃত অর্থে মুনাফা হয়েছে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বা ১,৩০০০০ কোটি টাকা।

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?

ভিডিও

Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget