এক্সপ্লোর

৫৯ মিনিটে ঋণের আবেদন মঞ্জুর, শ্রম আইন শিথিল করা হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের ক্ষেত্র ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে উন্নতির লক্ষ্যে একগুচ্ছ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ৫৯ মিনিটের মধ্যে ঋণের আবেদন মঞ্জুর করা হবে, শ্রম আইন শিথিল করা হবে, পরিবেশ সংক্রান্ত আইন সহজ করা হবে এবং কোম্পানি সংক্রান্ত আইনে বদল আনা হবে। ব্যবসার অনুকূল পরিবেশের ক্ষেত্রে ভারতের উন্নতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সালে ১৪২ নম্বর থেকে এখন ৭৭ নম্বরে উঠে আসার কৃতিত্ব অন্য কোনও দেশের নেই। এটা যে করা যায়, সেটা অনেকেই বিশ্বাস করতে পারেনি। প্রথম পঞ্চাশের মধ্যে ভারতের ঢুকে পড়তেও বেশিদিন সময় লাগবে না বলে আশাপ্রকাশ করেছেন মোদী। প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের যে সংস্থাগুলি জিএসটি-তে নথিভুক্ত, একটি নতুন পোর্টালের মাধ্যমে ৫৯ মিনিটের মধ্যে তাদের এক কোটি টাকা পর্যন্ত ঋণের আবেদন মঞ্জুর করা হবে। এই সংস্থাগুলি নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে ২ শতাংশ ছাড় পাবে। আমদানির ক্ষেত্রে সুদেও এই সংস্থাগুলিকে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। ইন্সপেক্টরদের দায়িত্ব দেওয়া না হলে কোনও সংস্থায় পর্যবেক্ষণে যেতে পারবেন না বলেও জানিয়েছেন মোদী। তাঁর দাবি, এই ঐতিহাসিক ঘোষণার ফলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে জডিত কোটি কোটি মানুষের দীপাবলি উজ্জ্বল হয়ে উঠবে। প্রধানমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, এতদিন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির প্রয়োজনীয় জিনিসপত্রের ২০ শতাংশ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প থেকে নেওয়া বাধ্যতামূলক ছিল। এবার সেটা বেড়ে হচ্ছে ২৫ শতাংশ। প্রযুক্তিগত উন্নয়নের জন্য ২০টি হাব ও ১০০টি টুল রুম তৈরি করা হবে। এর জন্য ৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget