এক্সপ্লোর

মেঘালয়ে কয়লাখনিতে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে নৌবাহিনীর ডুবুরিরা

শিলং: মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার একটি কয়লাখনিতে আটক ব্যক্তিদের উদ্ধারকার্যে যোগ দিলেন নৌবাহিনীর ডুবুরিরা। আজ সকালে তাঁরা বিশাখাপত্তনম থেকে মেঘালয়ে এসে পৌঁছন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলে উদ্ধারকার্য শুরু করেছেন নৌবাহিনীর ডুবুরিরা। পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার প্রত্যন্ত গ্রাম লুমথারিতে এ মাসের ১৩ তারিখ থেকে জলে ভরা কয়লাখনিতে আটকে আছেন ১৫ জন শ্রমিক। ১৪ তারিখ থেকে উদ্ধারকার্য শুরু হলেও, এখনও খনির মধ্যেই আটকে রয়েছেন শ্রমিকরা। জেলা পুলিশ সুপার সিলভেস্টার নঙ্গটিঞ্জার জানিয়েছেন, ভুবনেশ্বর থেকে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প নিয়ে আসা হয়েছে। সেই পাম্প শীঘ্র কাজ শুরু করে দেবে। নর্থ ইস্টার্ন কোলফিল্ডসের জেনারেল ম্যানেজার জে বরা জানিয়েছেন, কোল ইন্ডিয়া লিমিটেড আরও আটটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প পাঠাচ্ছে। সেই পাম্পগুলি দু’তিনদিনের মধ্যেই চলে আসবে। ১৮টি পাম্পের মাধ্যমে ৩৭ ফুট গভীর খনি থেকে জল বার করা হবে। একটি টিলার উপর অবস্থিত খনিটি গাছে ঢাকা। ১৩ তারিখ লিটিন নদীর জল খনির মধ্যে ঢুকে যায়। ফলে খনির মধ্যে থাকা ১৫ জন শ্রমিক বেরোতে পারেননি। খনির মধ্যে জলের মাত্রা কমছে না দেখে গত শনিবার পাম্পের মাধ্যমে জল বার করার কাজ বন্ধ করে দেওয়া হয়। রাজ্য সরকারের কাছে পাম্প পাঠানোর আবেদন জানায় জেলা প্রশাসন। এরই মধ্যে খবর রটে যায়, খনি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। যার অর্থ, আটকে থাকা শ্রমিকদের মৃত্যু হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অবশ্য বৃহস্পতিবার এই খবর অস্বীকার করে। স্থানীয় লোকজনের দাবি, ওই অঞ্চলে ৮০-৯০টি বেআইনি খনি আছে। যে খনিতে শ্রমিকরা আটকে পড়েছেন, সেটি দীর্ঘদিন বন্ধ ছিল। দুর্ঘটনার দু’তিনদিন আগেই খনিটিতে ফের কাজ শুরু হয়। ওই খনির মালিককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget