এক্সপ্লোর

সোস্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পাকিস্তানপন্থী কাশ্মীরী মহিলা সংগঠনের তিন নেত্রীর বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র

নয়াদিল্লি: সোস্যাল মিডিয়া ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে পাকিস্তানপন্থী কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দুখতারান-ই-মিল্লাতের নেত্রী আসিয়া আনদ্রাবি ও তাঁর দুই সহযোগী সোফি ফেহমিদা, নাহিদা নাসরিনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ। দুখতারান আগেই নিষিদ্ধ ঘোষিত হয়েছে। আনদ্রাবি ও অন্যদের মাধ্যমে খোলাখুলি জম্মু ও কাশ্মীরকে হিংসাত্মক পথে ভারত থেকে টুকরো করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার দাবিতে সওয়াল করে সংগঠনটি। তারা ভারত-বিরোধী কার্যকলাপে জড়িত ও পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলির মদত, সাহায্য নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের জন্য কাশ্মীরের সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তুলছে বহুদিন ধরে। গত এপ্রিলেই তিনজনকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। জুলাইয়ে তাদের মামলাটি জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে তুলে দেওয়া হয়। এক বিবৃতিতে এনআইএর এক মুখপাত্র বলেন, ট্যুইটার, ফেসবুক, ইউটিউব, পাকিস্তানের কয়েকটি সহ বিভিন্ন টিভি চ্যানেলের মতো সোস্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আনদ্রাবিরা ভারতের বিরুদ্ধে অভ্যুত্থানমূলক ও ঘৃণার বার্তা ছড়াচ্ছিলেন। তদন্তে বেরিয়েছে যে, তিনি ভারত সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মতামত প্রচার করছেন, ধর্মের ভিত্তিতে ভারতের বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করছেন। পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা আন্তর্জাতিক স্তরে ঘোষিত সন্ত্রাসবাদী গোষ্ঠী জামাত-উদ-দাওয়া, লস্কর-ই-তৈবা প্রধান বিশ্ব সন্ত্রাসবাদী হাফিজ মহম্মদ সঈদের সঙ্গে আনদ্রাবির ঘনিষ্ঠ যোগাযোগও তদন্তে প্রমাণিত হয়েছে। এনআইএ বলেছে, আনদ্রাবির ব্যক্তিগত সচিব সোফি ও দুখতারানের সাধারণ সম্পাদক নাহিদা ভারতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বার্তা সম্প্রচারের পাশাপাশি ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেও সোস্যাল মিডিয়া ও অন্যান্য মঞ্চ ব্যবহারে সক্রিয় ছিলেন। নানা সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ভেদাভেদবাহী বার্তাও দিয়েছেন। তাঁরা দুখতারানের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে অর্থ সংগ্রহ করেছেন, জনসংযোগের মঞ্চ ব্যবহার করে কাশ্মারী যুবকদের ভারতের বিরুদ্ধ সশস্ত্র বিদ্রোহে নামতে তাতিয়ে তুলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget