এক্সপ্লোর

ভাট কথা আর স্টান্ট! যাঁঁদের বাড়ি খেলেন, তাঁর মেয়ের ইনসুলিনের দায়িত্ব নেবেন? অমিতের বিরুদ্ধে আক্রমণাত্মক নুসরত

'যাঁর বাড়িতে ডাল, পটল ভাজা খেলেন সেই বাড়ির ১৬ বছরের মেয়েটার ইনসুলিনের দায়িত্ব কে নেবে ?'

হিঙ্গলগঞ্জ: 'এলেন, ভাত-ডাল-পটল ভাজা খেলেন...ভাট বকা যত' স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে এই ভাষাতেই আক্রমণ করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। শুক্রবারই দু দিনের বঙ্গসফর সেরে ফিরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদির প্রধান সেনানি। ২১ কে পাখির চোখ করে ২০০ র বেশি আসনের টার্গেটও বেঁধে দিয়ে গেছেন রাজ্য বিজেপির কাছে। এদিন সন্ধেবেলাতেই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের একটি সভায় অমিত শাহের দিকে কার্যত বাণ ছুড়লেন অভিনেত্রী-সাংসদ। একদিন আদিবাসী পরিবারের সঙ্গে, আরেকদিন মতুয়া-পরিবারে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। এই প্রসঙ্গে অমিতকে কার্যত শাণিত আক্রমণ করেন নুসরত। বলেন, 'আমার ছবির সেটআপের থেকেও দারুণ । উনি এসে ভাত খেলেন, ডাল খেলেন, পটল ভাজা খেলেন, তারপর ইন্টারভিউ দিলেন আর চলে গেলেন'। বাঁকুড়ায় যে পরিবারের আতিথ্যগ্রহণ করেন অমিত, তাঁদের সঙ্গে কথা বলবেন না? প্রশ্ন তুলেছেন নুসরত। কানায়-কানায় ভরা সভায় সুসজ্জিতা সাংসদের বাক্য যেন তিরের ফলা। 'যাঁর বাড়িতে ডাল, পটল ভাজা খেলেন সেই বাড়ির ১৬ বছরের মেয়েটার ইনসুলিনের দায়িত্ব কে নেবে ?' এরপর গত বছর কলকাতায় অমিতের মিছিলের দিন বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে নুসরত বলেন, 'গত বছর এসে ওঁরা বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙেছিলেন, আর এবার বিরসা মুণ্ডা বলে যে কোনও স্ট্যাচুতে মালা পরিয়ে দিলেন!' 'অমিত শাহ ভাট কথা বলে­ছেন। এসব স্টান্ট বাংলার মানুষ মেনে নেবে না। ' স্পষ্ট বক্তব্য নুসরতের। এর জন্য বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। বললেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget