এক্সপ্লোর

পেঁয়াজের চড়া দামে নাজেহাল ক্রেতারা, আমদানি করে সমস্যার সুরাহার চেষ্টা সরকারের

উত্সবের মরশুম শেষ হতেই ফের অগ্নিমূল্য পেঁয়াজ। দিল্লিতে খুচরো বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। কলকাতাতেও বাড়ছে পেঁয়াজের দাম। গত সোমবার পেঁয়াজের পাইকারি দরও গত চার বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছয়। বুধবার তা কিছুটা কমলেও খুচরো বাজারে দাম অপরিবর্তিত রয়েছে।

নয়াদিল্লি: উত্সবের মরশুম শেষ হতেই ফের অগ্নিমূল্য পেঁয়াজ। দিল্লিতে খুচরো বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। কলকাতাতেও বাড়ছে পেঁয়াজের দাম। গত সোমবার পেঁয়াজের পাইকারি দরও গত চার বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছয়। বুধবার তা কিছুটা কমলেও খুচরো বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। পেঁয়াজের দাম গত জুন থেকেই ক্রেতাদের পকেটে টান ধরিয়েছে। তবে দাম চড়তে শুরু করে অক্টোবরে। ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজিতে পৌঁছে যায় পেঁয়াজের দাম। অক্টোবরের শেষে স্বল্প সময়ের জন্য দাম কিছুটা স্থিতিশীল হয়। কিন্তু নভেম্বরের শুরু থেকেই ফের দাম চড়তে শুরু করে। নভেম্বরের প্রথম সপ্তাহে খুচরো বাজারে পেঁয়াজের যোগান ২৫ থেকে ৩০ শতাংশ কমে যায়।সরকারের বাফার স্টকে ১৫০০ টনের বেশি নেই। দিল্লিতে অক্টোবরে ৫০-৫৫ টাকা প্রতি কেজি দামে পেঁয়াজ বিক্রি হয়েছে। সেই দাম প্রায় ৪৫ শতাংশ বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় পৌঁছে যায়। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বুধবার উত্পাদন কম হওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন। এবছর বর্ষা আসতে বিলম্ব হওয়ায় পেঁয়াজ চাষে দেরি হয়েছে। যার জেরে উত্পাদনের পরিমাণ গত বছরের তুলনায় ৩০-৪০ শতাংশ কম। পাশাপাশি, বন্যার কারণে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, কর্নাটক ও বিহারের মতো রাজ্যে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে চাহিদার তুলনায় জোগান কম হওয়াতেও পেঁয়াজের দাম বেড়েছে। ওই রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র, কর্নাটক ও মধ্যপ্রদেশে দেশের মোট পেঁয়াজ উত্পাদনের প্রায় অর্ধেক হয়। মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অসময়ের বৃষ্টি ও দুই সাইক্লোন পেঁয়াজের সামগ্রিক উত্পাদনে প্রভাব ফেলেছে এবং বিশেষ করে মহারাষ্ট্র থেকে পরিবহণেও প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে দেশে পেঁয়াজ আমদানির কথা ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী। কিন্তু এতে খুব শীঘ্র দাম কমার সম্ভাবনা কম বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। পেঁয়াজ উত্পাদনকারী রাজ্যগুলির উত্পাদন কম হওয়ার বিষয়টি উল্লেখ করেই এই অনুমানের কথা জানিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রী পাসোয়ান তুরস্ক, ইরান, আফগানিস্তান ও মিশর থেকে পেঁয়াদ আমদানির সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্ত্রকের আশা, খুব শীঘ্রই পেঁয়াজের ৮০ টি কন্টেনার দেশে পৌঁছবে, যা সমস্যার অনেকটাই সুরাহা করবে। যদিও যে দেশগুলি থেকে পেঁয়াজের আমদানির কথা বলা হচ্ছে, সে দেশগুলিতেও পেঁয়াজের দাম খুব চড়া বলেই খবর।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget