এক্সপ্লোর

পঞ্চসায়র: জেরার মুখে যৌন নির্যাতনের অভিযোগ কবুল ধৃত নাবালকের, দাবি পুলিশের

পঞ্চসায়রে গণধর্ষণের ঘটনায় দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া। দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত নাবালকের বিরুদ্ধে নৃশংস যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল।পঞ্চসায়রের ঘটনাতেও যে নাবালককে বুধবার গ্রেফতার করা হয়েছে, লালবাজার সূত্রে দাবি, সেই নাবালকও, অভিযোগকারিণীকে যৌন নির্যাতনের ঘটনায় সরাসরি যুক্ত।

কলকাতা: পঞ্চসায়রে গণধর্ষণের ঘটনায় দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া। দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত নাবালকের বিরুদ্ধে নৃশংস যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল।পঞ্চসায়রের ঘটনাতেও যে নাবালককে বুধবার গ্রেফতার করা হয়েছে, লালবাজার সূত্রে দাবি, সেই নাবালকও, অভিযোগকারিণীকে যৌন নির্যাতনের ঘটনায় সরাসরি যুক্ত। ইতিমধ্যে মিলেছে ফরেন্সিক মেডিসিনের রিপোর্ট। পুলিশ সূত্রে খবর, ফরেন্সিক মেডিসিনের চিকিত্সওকরা রিপোর্টে জানিয়েছেন, অভিযোগকারিণীকে সেদিন যৌন নির্যাতন করা হয়েছিল। অভিযোগকারিণী প্রথম থেকেই বলে আসছিলেন, ট্যাক্সিতে দু’জন ছিল। রবিবার পুলিশ, অভিযুক্ত ট্যাক্সিচালক উত্তম রামকে গ্রেফতার করে। তাকে জেরা করেই ওই নাবালকের হদিশ মেলে বলে পুলিশ সূত্রে খবর। এরপরই বুধবার নরেন্দ্রপুরের কাঠিপোঁতা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই নাবালককে। পুলিশ সূত্রে দাবি,ঘটনার দিন রাতে প্রথম থেকেই ট্যাক্সিতে ছিল ওই নাবালক। তার বয়স ১৭। সেও ট্যাক্সি চালকের সঙ্গে মদ্যপান করছিল। ওই নাবালকই প্রথমে ৩৯ বছরের মহিলাকে যৌন নির্যাতন করে। তারপর নির্যাতন চালায় ট্যাক্সি চালক উত্তম রাম। গ্রেফতারের পর টানা জেরার মুখে ভেঙে পড়ে নাবালক এই অভিযোগ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে দাবি। সিসিটিভি ফুটেজে যদিও ওই নাবালকের ছবি ধরা পড়েনি। পুলিশ সূত্রে খবর,ট্যাক্সির পিছনের কাচ তোলা ছিল। ওই নাবালকও ট্যাক্সি থেকে সেই সময় নামেনি। সম্ভবত সেই কারণেই নাবালকের ছবি ধরা পড়েনি সিসিটিভি ফুটেজে। ওই রাতে সিসি ক্যামেরার আওতায় নেই, এমন জায়গায় অভিযুক্ত নাবালককে নামিয়ে দেন ট্যাক্সি চালক উত্তম রাম। পঞ্চসায়র থানা সূত্রে খবর, ট্যাক্সিচালক উত্তম রামের সঙ্গে কী সম্পর্ক ছিল ধৃত নাবালকের? কীভাবে গোটা ঘটনা ঘটল তা জানতে খতিয়ে দেখা হবে নাবালকের বয়ান। এরপর তার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget