এক্সপ্লোর

বিহারে ২০১৯-এর আসনরফা হয়েছে শাসক জোটে? এনডিএ-তে কিছু লোক মোদীকে প্রধানমন্ত্রী পদে চায় না, বললেন কেন্দ্রীয় মন্ত্রী কুশওয়া

পটনা: বিহারে লোকসভা ভোটের আসনরফা নিয়ে কোনও বৈঠক হওয়ার কথা অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়া। সূত্রকে উদ্ধৃত করে মিডিয়ার একাংশে দাবি করা হচ্ছে, ২০১৯ এর ভোট মাথায় রেখে বিজেপি ও শরিকদের মধ্যে বোঝাপড়া হয়েছে। বিজেপি রাজ্যে ৪০টির মধ্যে ২০টি আসনে লড়বে। শরিক জনতা দল (ইউ), লোকজনশক্তি পার্টি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ও তাদের একটি দলছুট গোষ্ঠী যথাক্রমে ১২, ৫, ২ ও ১টি আসনে প্রার্থী দিচ্ছে। কিন্তু যাবতীয় রিপোর্ট খারিজ করে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী কুশওয়ার দাবি, বিহারে আসন বন্টন সম্পর্কে কোনও কথাই হয়নি। আমি খবর দেখেছি, তাতে বিজেপি নেতা সুশীল কুমার মোদী ও রামবিলাস পাসোয়ানের দল এলজেপি-ও পরিষ্কার করে দিয়েছেন, আলোচনা এখনও অমীমাংসিত রয়েছে। গতকাল ট্যুইটে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদী লেখেন, ২০১৯-এর আসন রফা নিয়ে কোনও সিদ্ধান্তও এনডিএ-তে হয়নি, কোনও বিতর্কও নেই। আমরা ৪০টি আসনের সবগুলিই জিতব, এটা এনডিএ-র সব শরিকেরই একক টার্গেট। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী কুশওয়ার দাবি, মিডিয়া রিপোর্টের কোনও ভিত্তিই নেই। তিনি বলেন, একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, এনডিএ-তেই কিছু লোক আছে যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে চায় না। তারাই এ ধরনের বাজে খবর ছড়াচ্ছে। যদিও তারা কারা, তারা কি বিহারের লোক, জানতে চাওয়া হলে কারও নাম করতে চাননি কুশওয়া। তিনি বলেন, এটা জোটের ঘরোয়া ব্যাপার। বাইরে এ নিয়ে আলোচনা করতে চাই না। যা বলার, বলেছি। এ সপ্তাহের গোড়ায় কুশওয়া শোরগোল ফেলে বলেছিলেন, যাদবদের দুধ আর কুশওয়াদের চাল দিয়ে সু্স্বাদু ক্ষীর তৈরি হতে পারে। যদিও পরে জল্পনায় জল ঢেলে সাফাই দেন, তিনি লালুপ্রসাদ যাদবের আরজেডি-কে কোনও বার্তা দেননি ওই মন্তব্যে। আজও তাঁকে প্রশ্ন করা হয়, আরজেডি, কংগ্রেসের মহাজোট কি তাঁর দলকে ৫টা আসন দিতে চেয়েছে। কুশওয়া পাল্টা বলেন, আমরা খেয়ালি পোলাও (দিবাস্বপ্ন)-এ নয়, ক্ষীর বানানোয় বিশ্বাস করি। আমি সে-ই লোক যে নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী পদে চায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget