এক্সপ্লোর

Petrol diesel price: একদিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আজ কলকাতায় ২৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা।

কলকাতা: দেশে এখনও বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দু’-একদিন অন্তর বেড়েই চলেছে জ্বালানির দাম। ফের রেকর্ড বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের দামে। আজ কলকাতায় ২৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা।

শনিবারের এই মূল্যবৃদ্ধির পর মুম্বইয়ে পেট্রোলের দাম একশো টাকা ছাড়াল। এদিনের মূল্য সংশোধনের ফলে মুম্বইয়ে ডিজেলের দাম ২৮ থেকে ৩০ পয়সা বেড়েছে। পেট্রোলের দাম লিটারে ২৫-২৬ পয়সা বেড়েছে। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে প্রতি লিটারে ৯৩.৯৪ টাকা। ডিজেলের দাম ৮৪.৮৯ টাকা।

এই প্রথম মুম্বইতে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করল। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে পেট্রোলের খুচরো বিক্রয় মূল্য হয়েছে ১০০.১৯ টাকা। দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম ১০০ টাকা পার করল। উল্লেখ্য, এর আগেই রাজস্থানের শ্রীগঙ্গানগর ও মধ্যপ্রদেশের ভোপালে ১০০ টাকা ছাড়িয়েছে। অন্যদিকে, মুম্বইতে ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯২.১৭ টাকা।চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৫.৫১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৬৫ টাকা।

চলতি মে মাসেই এখনও পর্যন্ত ১৫ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। মে মাসে ১৫ বারে দিল্লিতে পেট্রোলে প্রতি লিটারে ৩.৫৩ টাকা ও ডিজেলে প্রতি লিটারে ৪.১৮ টাকা দাম বেড়েছে।

মে মাসের আগের দুই মাস দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। গত ২ মে ভোটের ফলাফল প্রকাশিত হয়। এর পর থেকেই ফের পেট্রোল ও ডিজেলের দাম সংশোধিত হতে শুরু করে।

উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহণ খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে।করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার আশঙ্কা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget