এক্সপ্লোর

PM Modi Bangladesh Visit: বাংলাদেশকে ভ্যাকসিন, অ্যাম্বুল্যান্স উপহার ভারতের

PM Narendra Modi in Banglasesh: আজ ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী।

ঢাকা: দু’দিনের বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাঁর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর মেয়ে তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সমাধির পাশে একটি গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আজ সকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পুজো দেন। একান্ন পীঠের অন্যতম এই যশোরেশ্বরী মন্দির। ওড়াকান্দিতে মতুয়াদের ঠাকুরবাড়িতেও যান প্রধানমন্ত্রী মোদি। সেখানে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।

আজ বাংলাদেশকে ১২ লক্ষ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে একটি প্রতীকি বাক্স তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশকে ১০৯টি অত্যাধুনিক, জীবনদায়ী চিকিৎসার সুবিধাসম্পন্ন অ্যাম্বুল্যান্সও উপহার দিয়েছে ভারত। পাল্টা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হওয়া একটি সোনা ও একটি রুপোর কয়েন ভারতের প্রধানমন্ত্রীকে উপহার দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আজ ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী। ঢাকা-নিউ জলপাইগুড়ি ‘মিতালি এক্সপ্রেস’-এর উদ্বোধন করেন তাঁরা। ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির জন্য আরও উদ্যোগ নেওয়ার কথা জানান দুই প্রধানমন্ত্রী।

পরে এই বৈঠকের বিষয়ে ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, ‘আমরা এমন দেশ না যে রাজধানীতে গেলাম, ড্রইংরুমে বৈঠক হল আর ফিরে গেলাম। আমাদের দু’দেশের একই ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহ্য রয়েছে। আজকের বৈঠকে তিস্তা জলবণ্টনের বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত এই চুক্তি বাস্তবায়িত করার বিষয়ে ভারতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ফেনি নদীর জলবণ্টনের বিষয়েও খসড়া তৈরি করার অনুরোধ জানানো হয়েছে। ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে মোটরযান চুক্তির বিষয়েও আজ আলোচনা হয়েছে।’

বিদেশসচিব আরও জানিয়েছেন, ‘রূপপুর পরমাণু কেন্দ্র নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ভারতীয় সংস্থাগুলি এই অসামরিক পরমাণু চুল্লির ট্রান্সমিশন লাইন তৈরি করবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget