এক্সপ্লোর

রবীন্দ্রনাথ থেকে উত্তমকুমার...মোদির বক্তৃতা জুড়ে বাংলা-নস্টালজিয়া, বললেন, 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'

মোদির পুজো উদ্বোধনী ভাষণে উঠে এল ঠাকুর অনুকুলচন্দ্র থেকে বাবা লোকনাথ সকলের নাম। কথায় কথায় বাংলার নস্টালজিয়া উত্তম-সুচিত্রাকেও ছুঁয়ে গেলেন মোদি।মনে করালেন সেই লাইন, 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'

কলকাতা :'দুর্গাপুজোর শুভেচ্ছা। কালীপুজো, দীপাবলিও আসন্ন। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ' এইভাবেই মহাষষ্ঠীর দুপুরে ভার্চুয়াল উদ্বোধনে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী মোদি। ঘোষক অঞ্জনা বসু হিন্দিতে কথা বললেও প্রধানমন্ত্রী বাংলার জনগণকে অভিনন্দন জানালেন বাংলাতেই। সেখানেই থেমে রইলেন না। মোদির পুজো উদ্বোধনী ভাষণে উঠে এল ঠাকুর অনুকুলচন্দ্র থেকে বাবা লোকনাথ সকলের নাম। কথায় কথায় বাংলার নস্টালজিয়া উত্তম-সুচিত্রাকেও ছুঁয়ে গেলেন মোদি। বলতে গেলে স্বাধীনতা পূর্ব থেকে উত্তরকাল, বাংলার গর্বের সব বিষয়কেই ধরতে চাইলেন এদিনের বক্তৃতায়। রাজনৈতিক মহলে যে জল্পনা ছিল, ২১ র নির্বাচনের আগে জনসংযোগের উদ্দেশেই বিজেপির এই দুর্গাপুজো, তাতেই কিছুটা সিলমোহর দিলেন মোদি। তিনি যে বাংলার সেন্টিমেন্ট নিয়ে রীতিমতো চর্চা করেছেন, তা ধরা পড়ল বক্তৃতায়। বললেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের নাম নিলেই অন্তরে বিশেষ অনুভূতির সৃষ্টি হয়। স্মরণ করলেন বিজ্ঞানে জগদীশচন্দ্র বসু ও আচার্য সত্যেন্দ্রনাথ বসুর অবদান। প্রধানমন্ত্রী বললেন, মনে হচ্ছে, দিল্লি নয়, বাংলাতেই আছি।   বাংলার মানুষ চিরকাল দেশকে উন্নতির দিশা দিয়েছে। মা দুর্গাকে ঘরের মেয়ে উমা রূপে আদর করা হয় বাংলায়, সেটাই ভারতীয় সমাজের আধার, বললেন তিনি। তাই 'বাংলার পূণ্যভূমিকে প্রণাম'। সেই রেশ টেনেই মোদি আত্মনির্ভর ভারতের পাশাপাশি সোনার বাংলা গড়ার আহ্বান জানান।   দেশের শ্রমিক ও কৃষকরা আত্মনির্ভর হলেই মা অন্নপূর্ণার কাছে 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'-এই প্রার্থনা পূর্ণ হবে। বক্তৃতায় তিনি  রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি বাংলার জল’-এর দু’কলিও পাঠ করেন। বাংলাই দেশকে দিশা দেখিয়েছে 'মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই' বলে, স্মরণ করেন প্রধানমন্ত্রী। হিন্দিতে বললেও বক্তৃতার শুরুতে ও শেষের অনেকখানিই ছিল বাংলায়। তিনি বলেন, আমরা যেন এভাবেই মায়ের ও দেশের সেবা করে যেতে পারি। শেষে তিনি উচ্চারণের ত্রুটির জন্য মার্জনা প্রার্থনাও করে নেন।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget