এক্সপ্লোর

আজ সলমন বিনের সঙ্গে বৈঠক, ‘দ্বিপাক্ষিক কৌশলগত বোঝাপড়া বাড়ানোই লক্ষ্য’, সৌদিতে পৌঁছে মোদি

বাণিজ্য সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

রিয়াধ: দু’দিনের সফরে সৌদি আরবে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাতে রাজা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। সৌদি আরবের রাজার আমন্ত্রণে সেদেশে গিয়েছেন মোদি। এই সফরে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। আজ সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। এছাড়া বাণিজ্য সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সৌদি আরবের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেছেন, ‘সৌদি আরব থেকে ১৮ শতাংশ তেল আমদানি করে ভারত। সৌদি আরবই ভারতের তেল আমদানির দ্বিতীয় বৃহত্তম সূত্র। কৌশলগত বোঝাপড়া বাড়ানোই আমাদের লক্ষ্য। ভারতের পশ্চিম উপকূলে তৈল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল প্রকল্পে বিনিয়োগ করছে সৌদি অ্যারামকো। ভারতের কৌশলগত পেট্রোলিয়াম ভাণ্ডারে অ্যারামকোর সহযোগিতার আশা করছি আমরা। অসাম্য দূর করা এবং উন্নয়নের লক্ষ্যে জি-২০ তে একসঙ্গে কাজ করছে ভারত ও সৌদি আরব। আগামী বছর সৌদি আরবে হবে জি-২০ সম্মেলন। ভারতের স্বাধীনতার ৭৫-তম বর্ষপূর্তিতে ২০২২ সালে ভারতে জি-২০ সম্মেলন হবে।’

এই নিয়ে দ্বিতীয়বার সৌদি সফরে গেলেন নরেন্দ্র মোদি। এর আগে, ২০১৬ সালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেবার তাঁকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছিলেন রাজা। এরপর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছিলেন যুবরাজ। সেই সময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকটা উন্নতি হয়েছিল।

প্রসঙ্গত, ইরাকের পরই সৌদির থেকে সবচেয়ে বেশি পরিমাণ অশোধিত তেল আমদানি করে ভারত। ২০১৮-১৯ অর্থবর্ষে ভারত মোট ২০৭.৩ মিলিয়ন টন তেল আমদানি করেছে। এর মধ্যে ৪০.৩৩ মিলিয়ন টন সৌদির থেকে কেনা হয়েছে। অর্থাৎ আনুমানিক ১৮ শতাংশ।

এর পাশাপাশি, গত কয়েক বছর ধরে ভারত ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। ২০১৭-১৮ সালে দুদেশের মধ্যে বাণিজ্যের মূল্যের পরিমাণ ছিল প্রায় সাড়ে ২৭ বিলিয়ন মার্কিন ডলার। যার জেরে ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে আসে সৌদি। তমাসে সৌদি প্রশাসন জানিয়েছিল, ভারতের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে তারা ১০০ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭২ লক্ষ কোটি টাকা) ছোঁয়া। এর জন্য জ্বালানি, তেল শোধন, পেট্রোকেমিক্যাল, পরিকাঠামো, কৃষি, খনন ও খনিজ পদার্থ ক্ষেত্রে ভারতে তারা বিনিয়োগ করতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget