এক্সপ্লোর

Pravasi Bharatiya Divas 2021: ভ্যাকসিন তৈরিই দেখিয়ে দিচ্ছে, দেশ আত্মনির্ভর হচ্ছে, প্রবাসী ভারতীয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

The Pravasi Bharatiya Divas is held in the country every year to sustain and nurture the symbiotic relationship between India and its diaspora. | এবারের প্রবাসী ভারতীয় দিবসের থিম আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতদের অবদান।

নয়াদিল্লি: আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে ১৬-তম প্রবাসী ভারতীয় দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা আবহেই হচ্ছে এবারের অনুষ্ঠান। এবারের প্রবাসী ভারতীয় দিবসের থিম আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতদের অবদান। ভারতের আর্থ-সামাজিক উন্নয়নে বিদেশে থাকা ভারতীয়দের যোগদানের বিষয়ে উৎসাহিত করার জন্যই প্রবাসী ভারতীয় দিবস আয়োজন করা হচ্ছে। আজ এই অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবার সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছি, কিন্তু আমাদের মন সবসময় মা ভারতীর সঙ্গে সংযুক্ত।’ জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। গোটা দেশে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন প্রয়োগের মহড়া। আজ এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতে ভ্যাকসিন তৈরি হয়েছে। এর জন্য সবাইকে অভিনন্দন জানাই। দেশ কীভাবে আত্মনির্ভর ভারত হওয়ার দিকে এগিয়ে চলেছে, ভ্যাকসিন তৈরির ঘটনা সেটাই দেখিয়ে দিচ্ছে। এই দু’টি ভ্যাকসিনের মাধ্যমে শুধু দেশের মানুষেরই নয়, সারা বিশ্বের সেবা করতে তৈরি ভারত। আমরা কীভাবে বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করি, সেটা দেখার অপেক্ষায় সারা বিশ্ব।’ গত দু’দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম বৃহৎ সমস্যা হল সন্ত্রাসবাদ। ভারতও সন্ত্রাসবাদের শিকার। এ বিষয়ে ভারতের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারত যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখন সারা বিশ্ব এই চ্যালেঞ্জের মোকাবিলা করার সাহস পেয়েছে। আজ ভারত সন্ত্রাসবাদকে শেষ করার জন্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। এখন সরাসরি অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে।’ মোদি আরও বলেছেন, ‘অনাবাসী ভারতীয়রা যে যে দেশে আছেন, সেখানে নিজেদের পরিচিত গড়ে তুলেছেন। তাঁদের ভূমিকা প্রশংসনীয়। ভারতের উন্নয়নের ক্ষেত্রেও তাঁদের ভূমিকা উল্লেখযোগ্য। ভারতে এখন গরিবদের উন্নয়নের জন্য যে প্রকল্প শুরু হয়েছে, সারা বিশ্বে এই প্রকল্প নিয়ে আলোচনা চলছে। করোনা অতিমারীর শুরুতে ভারত বিদেশ থেকে পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটর, টেস্টিং কিট আমদানি করছিল। তবে এখন দেশ আত্মনির্ভর হয়েছে।’ অনাবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে দেশের যোগাযোগ বাড়ানো এবং দেশের উন্নতিতে তাঁদের যোগদান নিশ্চিত করার লক্ষ্যেই প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হচ্ছে। এবারের অনুষ্ঠানে ‘আত্মনির্ভর ভারতে ভারতীয় বংশোদ্ভূতদের ভূমিকা’ এবং ‘করোনা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য, অর্থনীতি, সমাজ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মোকাবিলা’ নিয়ে আলোচনার কথা জানানো হয়েছে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget