এক্সপ্লোর

পুলওয়ামা হামলা: হেনস্থার খবর অস্বীকার, কাশ্মীরী পড়ুয়াদের সামনে বিপদ নেই, বললেন কেন্দ্রীয় মন্ত্রী জাভারেকর

নয়াদিল্লি: পুলওয়ামার সন্ত্রাসের জেরে দেশের নানা জায়গায় কাশ্মীরী পড়ুয়াদের হেনস্থার খবর অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভারকের। মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর দাবি, কাশ্মীরী পড়ুয়াদের সামনে কোনও বিপদ নেই। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে গত বৃহস্পতিবারের আইইডি বিস্ফোরণে অন্তত ৪০ জওয়ানের প্রাণহানির পর বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, কাশ্মীরী ছাত্ররা যার নিশানা হয়েছেন বলে অভিযোগ। ওই নাশকতার দায় নিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী। কিন্তু পুলওয়ামার হামলাকে সমর্থনের অভিযোগে নানা শহরে পড়াশোনার সূত্রে যাওয়া কাশ্মীরী ছাত্রদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়ের হয়েছে। দেহরাদুনের দুটি কলেজ কাশ্মীরী ছাত্রদের পরবর্তী শিক্ষাবর্ষ থেকে ভর্তি নেবে না বলে জানিয়েছে। উপত্যকা থেকে আসা পড়ুয়ারা পুলওয়ামার ঘটনার পর থেকে ভীত, সন্ত্রস্ত বোধ করছেন বলে জানিয়েছেন। কিন্তু জাভারেকর বলেছেন, কাশ্মীরী ছাত্ররা বিপদে পড়েছেন বলে দেখানো হচ্ছে। কিন্তু মোটেই তা ঠিক নয়। পুলওয়ামা হামলার জন্য দেশবাসী ক্ষুব্ধ বটে, কিন্তু সেজন্য কোনও কাশ্মীরী পড়ুয়ার ওপর আক্রমণ হয়নি। জম্মু ও কাশ্মীর প্রশাসন সোমবার রাজ্যের বাইরে থাকা পড়ুয়াদের গুজবে কান না দেওয়ার, যে যেখানে আছে, সেখানেই থাকার চেষ্টা করার পরামর্শ দিয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য, কেন্দ্রশাসিত এলাকাকে কাশ্মীরীদের নিরাপত্তা, সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যবস্থা নিতে বলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তার আগে সর্বদল বৈঠকে আশ্বাস দেন, পুলওয়ামা সন্ত্রাসের পর কাশ্মীরী ছাত্র ও যাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তাদের সবার সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget