এক্সপ্লোর

রাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ, শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশ

হাসপাতাল সূত্রে পাওয়া শেষ খবর, গতরাতে ভালো ঘুম হয়েছে মহারাজের। রক্তচাপ, পালস রেট, শরীরে অক্সিজেনের মাত্রা সহ সমস্ত শারীরিক প্যারামিটারই স্থিতিশীল।

কলকাতা: ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে পাওয়া শেষ খবর, গতরাতে ভালো ঘুম হয়েছে মহারাজের। রক্তচাপ, পালস রেট, শরীরে অক্সিজেনের মাত্রা সহ সমস্ত শারীরিক প্যারামিটারই স্থিতিশীল। তাঁকে মিনিটে ২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর উডল্যান্ডসের দেওয়া সৌরভের সকালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, আপাতত তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশ। পালস রেট মিনিটে ৭০। রক্তচাপ ১১০/৭০। মোটের উপর মহারাজের শারীরিক অবস্থা নিয়ে স্বস্তিতে চিকিৎসকরাও। আজ তাঁকে পর্যবেক্ষণের পর আগামীকাল আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত হতে পারে। গতরাতে চিকেন স্টু, ফল, টোস্ট সহযোগে হালকা ডিনার করেছিলেন সৌরভ। মেয়ে সানা সহ পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেছিলেন। জানা গিয়েছে ডাক্তার-নার্সদের সঙ্গেও স্বাভাবিক ছন্দেই কথা বলেছেন সৌরভ। শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক, ক্রিকেটের কামব্যাক কিং তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে বাড়ির জিমের ট্রেড মিলে শরীরচর্চা করছিলেন সৌরভ। হঠাত্‍ই তাঁর হাতে ও পিঠে ব্যথা শুরু হয়। তারপর আচমকা ব্ল্যাক আউট। মাথা ঘুরে পড়ে যান সৌরভ। পরিবারের সদস্যরা তড়িঘড়ি সৌরভকে নিয়ে আসেন উডল্যান্ডস হাসপাতালে। সঙ্গে আসেন দাদা স্নেহাশিস ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। পরে হাসপাতালে আসেন মেয়ে সানা। জানা যায় মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। ধরা পড়ে সৌরভের হৃদপিন্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে। চিকিত্‍সকরা জানান, সৌরভ ট্রিপল ভেসেল ডিজিজে ভুগছেন। সৌরভের তিনটি ধমনী, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং, সারকামফ্লেক্স আর্টারি এবং রাইট করোনারি আর্টারিতে ব্লকেজ মিলেছে। এর মধ্যে রাইট করোনারি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানোর পরিকল্পনা রয়েছে চিকিত্সকদের। গতকাল প্রথম স্টেন্ট বসানোর পর থেকেই স্থিতিশীল রয়েছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। তাঁকে ক্রমাগত নজরদারিতে রাখতে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। প্রিয় দাদা হঠাতই অসুস্থ হয়ে পড়ায় উদবিগ্ন হয়ে পড়েছিল সব মহল। রাজনৈতিক মহল হোক বা ক্রীড়াজগত, সব তরফেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget