এক্সপ্লোর

সমুদ্রপথ দিয়ে ঢুকেছে ৬ লস্কর জঙ্গি, অ্যালার্ট জারি তামিলনাড়ু, কেরলে

শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুতে ঢুকেছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার অন্তত ৬ জন সদস্য।

তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুতে ঢুকেছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার অন্তত ৬ জন সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে এই মর্মে তামিলনাড়ু ও কেরলে অ্যালার্ট জারি করে দুরাজ্যের প্রশাসন। গোয়েন্দাদের আশঙ্কা, দক্ষিণী রাজ্যে অথবা দেশের গুরুত্বপূর্ণ শহরে নাশকতামূলক হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, একজন জঙ্গি পাকিস্তানের। নাম ইলিয়াল আনোয়ার। বাকি পাঁচজন শ্রীলঙ্কার। সমুদ্রপথে তারা এদেশে প্রবেশ করে। গোয়েন্দাদের দাবি, কোয়েম্বত্তুর দিয়ে তারা ঢুকেছে। এই প্রেক্ষিতে চেন্নাই ও কোয়েম্বত্তুরের পুলিশ প্রধানকে এই মর্মে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, নজরদারির নির্দেশ বাড়াতেও বলা হয়েছে। অ্যালার্ট জারি হওয়ার পরই, গোটা তামিলনাড়ু ও কেরলে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই দুই রাজ্যের প্রধান শহর ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো করা হয়েছে। বিশেষ করে শপিং মল, রেল স্টেশন, বিমানবন্দর ও বাসডিপোর মতো জনবহুল এলাকাগুলিতে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। কেরল পুলিশের ডিজিপি জনসাধারণকেও সতর্ক থাকতে বলেছেন। কোনও সন্দেহজনক গতিবিধি বা বস্তু দেখতে পেলে অবিলম্বে পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে বেঙ্গালুরুতে জঙ্গিহানার সতর্কতা জারি করা হয়েছিল। তার আগে, গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে কেন্দ্র ৩৭০ ধারা বিলোপ করার পর সারা দেশে সাধারণ সতর্কতা জারি করা হয়েছিল। কেন্দ্রীয় সতর্কবার্তায় বলা হয়েছিল, এই পদক্ষেপের বদলা নিতে জঙ্গি হামলা চালাতে পারে পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। তার মোকাবিলায় ভারতীয় নৌসেনাকেও দেশের দুই উপকূলে নজরদারি বাড়াতে বলা হয়েছিল।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget