এক্সপ্লোর

ক্ষমতা হারানো ব্যক্তিরা অভাবনীয় কাজকর্ম করছেন, কটাক্ষ মোদির, প্রধানমন্ত্রী মূল সমস্যাগুলি নিয়ে কথা বলেন না, পাল্টা রাহুল

আজ সংসদে ভাষণে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ, তিন তালাক বিলোপ, উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন, দেশের আর্থিক অবস্থা, পশ্চিমবঙ্গে হিংসা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মোদি।

নয়াদিল্লি: ফের বিরোধীদের আক্রমণ করতে গিয়ে পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের পক্ষে বলতে গিয়ে তিনি বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেন, ‘কিছু লোক প্রশ্ন তুলছে, নাগরিকত্ব সংশোধনী আইন জারি করার ক্ষেত্রে এত তাড়াহুড়ো করা হয়েছে কেন? সংসদের অনেক সদস্যও দাবি করেছেন, আমরা ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন করতে চাইছি। এ বিষয়ে অনেক কথা বলা হয়েছে এবং আতঙ্ক তৈরি করার জন্য সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে। যারা ভারতকে টুকরো টুকরো করতে চায়, তাদের সঙ্গে যাঁরা ছবি তুলতে ভালবাসেন, তাঁরাই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অনেক কথা বলছেন।’ মোদি আরও বলেছেন, ‘দশকের পর দশক ধরে পাকিস্তান একই ভাষায় কথা বলে যাচ্ছে। এখনও পাকিস্তান একই কথা বলছে। ভারতের মুসলিমদের বিপথে চালিত করার জন্য সবরকম চেষ্টা করেছে পাকিস্তান। তারা এখন আর কিছু করতে পারছে না। কিন্তু আমি অবাক হয়ে দেখছি, ক্ষমতা হারানো ব্যক্তিরা এমন কাজকর্ম করছেন, যেটা দেশের মানুষ ভাবতেও পারেন না।’ আজ সংসদে ভাষণে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ, তিন তালাক বিলোপ, উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন, দেশের আর্থিক অবস্থা, পশ্চিমবঙ্গে হিংসা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মোদি। পাল্টা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বলেছেন, ‘এখন সবচেয়ে বড় সমস্যা হল বেকারত্ব ও কর্মসংস্থান। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অনেকবার প্রশ্ন করেছি। কিন্তু তিনি কোনও কথা বলেননি। এর আগে অর্থমন্ত্রীও দীর্ঘ ভাষণ দেন। কিন্তু তিনিও এ বিষয়ে কোনও কথা বলেননি। প্রধানমন্ত্রী মোদি মূল সমস্যাগুলি থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চান। তিনি কংগ্রেস, জওহরলাল নেহরু, পাকিস্তান নিয়ে কথা বলেন। কিন্তু তিনি মূল সমস্যাগুলি নিয়ে কিছু বলেন না।’ গতকাল দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভাষণ দিচ্ছেন। কিন্তু ৬ মাস পরে তিনি বাড়ি থেকেই বেরোতে পারবেন না। বেকারত্ব দূর না করলে দেশের তরুণরা তাঁকে ডান্ডার বাড়ি মারবেন।’ আজ পাল্টা রাহুলকে কটাক্ষ করে মোদি বলেছেন, ‘আমি শুনেছি একজন কংগ্রেস নেতা বলেছেন, ৬ মাস পরে তরুণরা মোদি দিয়ে ডান্ডা দিয়ে মারবেন। আমি ঠিক করেছি, সূর্য নমস্কারের সময় বাড়িয়ে দেব। তাহলে আমার পিঠ এত শক্ত হয়ে যাবে যে লাঠির বাড়ি সহ্য করতে পারব। গত ২০ বছর ধরে আমাকে এত অপমান করা হয়েছে, আমি এখন ‘গালি প্রুফ’ হয়ে গিয়েছি। এবার নিজেকে ‘ডান্ডা প্রুফ’ করে তুলব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget