এক্সপ্লোর

Tripura: বোমা, আগুন, বাড়ি-দোকানে হামলা, সিপিএম-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরার উদয়পুর

অন্যদিকে, বিশালগড়ে আগুন লাগিয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিসে। হামলা চালানো হয় সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্যর বাড়িতেও।

আগরতলা: অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরার...আগুন ধরিয়ে দেওয়া হল খোদ সিপিএমের রাজ্য সদর দফতরে। দশরথ ভবন...থেকে ভানু ভবন....সিপিএমের একের পর এক পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল রাজ্যের শাসক দল বিজেপির দিকে। পুলিশ, র‍্যাফের সামনেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিশালগড়ে সিপিএমের দু-তলা মহকুমা দফতরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উদয়পুরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে র‍্যাফ। তাদের সামনেই বামেদের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর অভিযোগ উঠেছে।

উদয়পুরেই সিপিএমের দফতর থেকে বোমা ছোড়ার অভিযোগ তুলেছে বিজেপি। বিকেলে অশান্তি ছড়িয়ে পড়ে আগরতলাতেও। সিপিএমের রাজ্য সদর দফতর, দশরথ দেব ভবনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। হামলা চালানো হয় সিপিএমের আরেক অফিস, ভানু ঘোষ ভবনেও। সিপিএমের পার্টি অফিসের পাশেই একটি সংবাদপত্রের অফিসেও হামলা চালানো হয়।

ত্রিপুরার উদয়পুরে সিপিএম-বিজেপি সংঘর্ষে একাধিক বাড়ি-দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ।পাল্টা সিপিএমের দফতর থেকে বোমাবাজির অভিযোগ বিজেপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। অন্যদিকে, বিশালগড়ে আগুন লাগিয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিসে। সিপিএমের দুটি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়।   হামলা চালানো হয় সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্যর বাড়িতেও। এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। 

দুই দলের মধ্যে সংঘর্ষে খোদ আগরতলাতে সাধারণ মানুষের আতঙ্কে প্রাণভয়ে ছোটাছুটির ছবিও সামনে এসেছে। সিপিএমের রাজ্য দফতরে যান তৃণমূল নেতৃত্ব। মানিক সরকারের সঙ্গে কথাও বলেন তাঁরা।  সংবাদপত্রর দফতরেও যান তৃণমূল নেতৃত্ব। বিজেপির অভিযোগ,সিপিএম সীমা ছাড়াচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন। 


Tripura: বোমা, আগুন, বাড়ি-দোকানে হামলা, সিপিএম-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র ত্রিপুরার উদয়পুর

উল্লেখ্য, গত সোমবার ত্রিপুরায়  দফায় দফায় সিপিএম (CPM) ও বিজেপি (BJP) সংঘর্ষ বেঁধেছিল। ধনপুর বাজারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী  মানিক সরকারের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধে হামলার চেষ্টার অভিযোগ সিপিএমের। গাড়ি থেকে নেমে কর্মীদের শান্ত করেন মানিক সরকার। বাঁশপুকুর বাজারেও সিপিএম-বিজেপি সংঘর্ষ হয়।

গত কয়েকদিনের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এদিন বিজেপি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget