এক্সপ্লোর

আসছে শীত, একইসঙ্গে হতে পারে করোনা ও ইনফ্লুয়েঞ্জা, ‘ট্যুইনডেমিক’-এর আশঙ্কায় চিকিৎসকরা

হাঁচি-কাশি ‘ট্যুইনডেমিক’-এর উপসর্গ বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

নয়াদিল্লি: অক্টোবর প্রায় শেষ। আবহাওয়া বদলে যাচ্ছে। সকালে-রাতে শীত শীত ভাব অনুভূত হচ্ছে। উৎসবের সময় আবহাওয়া কিছুটা শীতল হওয়ায় অনেকেই খুশি। কিন্তু চিকিৎসকরা আশঙ্কায়। তাঁরা ‘ট্যুইনডেমিক’-এর সংক্রমণের ভয় পাচ্ছেন। বহু মানুষ একইসঙ্গে করোনা ও ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁদের আশঙ্কা, এর ফল হতে পারে মারাত্মক। সেই কারণেই তাঁরা চিন্তায়। হাঁচি-কাশি ‘ট্যুইনডেমিক’-এর উপসর্গ বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর হর্ষল সালভে জানিয়েছেন, ‘করোনা আবহে এবারের শীতকালে সাধারণ জ্বরও জটিল আকার ধারণ করতে পারে। জ্বরের প্রকোপ এড়াতে মাস্ক পরা, ঘনঘন হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতা অবলম্বন করতে হবে। এর ফলে একইসঙ্গে জ্বর ও করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বেশি করে ফল ও শাক-সবজি খেতে হবে।’ গুরুগ্রামের নারায়ণা হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান পরমিত কউর জানিয়েছেন, ‘এবারের শীতে নতুন করে অতিমারী শুরু হতে পারে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণভাবে ৭০ থেকে ৮০ শতাংশ। বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টস প্রয়োজন। একইসঙ্গে সুস্থ জীবনযাপনও জরুরি। তার সঙ্গে শরীরচর্চা করতে হবে। তাহলেই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।’ নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিনের চেয়ারম্যান এস পি বায়োত্রা জানিয়েছেন, ‘আবহাওয়া বদলাচ্ছে। তাছাড়া এখনও করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য শরীরে অ্যান্টিঅক্সিড্যান্টস জরুরি। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ থাকার জন্য প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্টস ভাল কাজ দিতে পারে।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget