এক্সপ্লোর

দেশে মোদি এসেছেন, আমাদের বাড়িতেও মোদি এসেছে, বললেন সদ্যোজাতর বাবা

মুস্তাকের স্ত্রী মৈনাজ বেগমই ছেলের নাম ‘নরেন্দ্র মোদি’ রাখার সিদ্ধান্ত নেন।

দুবাই: সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। কিন্তু এখনও সন্তানের মুখ দেখা হয়নি। সন্তানকে দেখতে সংযুক্ত আরব আমিরশাহী থেকে উত্তরপ্রদেশের গোন্ডায় নিজেদের বাড়িতে আসার অপেক্ষায় মুস্তাক আহমেদ। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘২৩ মে যখন আমার স্ত্রী ফোন করে ভাল খবর দেয়, তখন আমি জানতে চাই নরেন্দ্র মোদি ভোটে জিতেছেন কি না। এরপর আমি বলি, দেশে মোদি এসে গিয়েছেন, আমাদের ঘরেও মোদি এসেছে। আমি সন্তানকে দেখতে বাড়ি ফিরতে চাই। তবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিমানের টিকিট সহ অন্যান্য খরচের জন্য অর্থ জোগাড় করতে হবে। তবে আমি নিশ্চিত, সুদিন আসছে। কারণ, দেশের একজন মোদি থাকলেও, আমার দু’জন মোদি আছে।’ মুস্তাকের স্ত্রী মৈনাজ বেগমই ছেলের নাম ‘নরেন্দ্র মোদি’ রাখার সিদ্ধান্ত নেন। পরিবারের সবারই এতে আপত্তি ছিল। মুস্তাকও শুরুতে বেঁকে বসেছিলেন। পরে অবশ্য তিনি স্ত্রীর সঙ্গে একমত হন। এরপর গোন্ডা জেলা প্রশাসনে স্মারকলিপি দিয়ে তিন তালাক বিরোধী আইন, গরিবদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ, শৌচাগার তৈরির জন্য অর্থসাহায্য সহ মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন মৈনাজ। ছেলের জন্ম হওয়ার পর তার নাম ‘নরেন্দ্র মোদি’ রাখেন তিনি। পাঁচ বছর আগে সংযুক্ত আরব আমিরশাহীতে যান মুস্তাক। তাঁদের দুই মেয়ে আছে। এবার তৃতীয় সন্তান হল। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী গত পাঁচ বছরে দেশের জন্য যা করেছেন, তাতে আমরা মুগ্ধ। আশা করি আমার ছেলেও ভাল কাজ করে প্রধানমন্ত্রীর মতো সুনাম অর্জন করবে। লোকজন ওকে মোদি-মোদি বলে রাগাতে পারে। তবে বড় হলে ওকে কেউ কিছু বলার সাহস পাবে না। কারণ, ও নরেন্দ্র মোদি। আশা করি আমার ছোট্ট মোদিকে আশীর্বাদ করতে উত্তরপ্রদেশে আমাদের গ্রামে আসবেন প্রধানমন্ত্রী। সেটা আমাদের পরিবারের কাছে গর্বের বিষয় হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget