এক্সপ্লোর

ঋকবেদ, মহাভারত, রামায়ণেও উল্লেখ আছে, সওয়াল মন্ত্রীর, এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ, প্রস্তাবে সিলমোহর যোগী সরকারের

লখনউ: আগামী জানুয়ারিতে কুম্ভ মেলা। তার আগে এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করার প্রস্তাবে সম্মতি দিল উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার। আজ মুখ্যমন্ত্রী আদিত্যনাথের পৌরহিত্যে হওয়া মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবে সিলমোহর পড়ে। উত্তরপ্রদেশ সরকারের প্রথম সারির মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ সাংবাদিকদের বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, এলাহাবাদের পরিচয় এবার থেকে হবে প্রয়াগরাজ। সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে। তা চালু হল আজ থেকে। এবার এই বদল কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে, সংশ্লিষ্ট দপ্তরগুলি তা করবে। এই প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সংস্থা, প্রতিষ্ঠানগুলিকে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক স্তরে ভারতীয় সংস্কৃতি তুলে ধরতে সুবিধা হবে বলেও জানান তিনি। সিদ্ধার্থনাথ বলেন, গত শনিবার এলাহাবাদ সফরে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কুম্ভ মেলার আগে শহরের নাম বদলে নতুন নামকরণের প্রস্তাব রয়েছে। এলাহাবাদের সাধুসন্তরা চান, ওখানকার নাম বদলে প্রয়াগরাজ হোক। দুদিন আগে মুখ্যমন্ত্রী কুম্ভ সংক্রান্ত এক বৈঠকে নিজে থেকেই এলাহাবাদকে প্রয়াগরাজ করার প্রস্তাব দেন। সব সাধুসন্তরাই তা সমর্থন করেছেন। কোনও কোনও মহল থেকে নামবদলের উদ্যোগের নিন্দা প্রসঙ্গে তিনি বলেন, আমি শুধু তাদের এটাই বলতে চাই, আপনাদেরও একটা নাম আছে। প্রয়াগরাজ নামটা দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু প্রায় ৫০০ বছর আগে কেউ সেই নাম বদলে দেয়। বাবা-মা আপনার নাম দেন, যদি সেই নাম বদলে ফেলা হয়, তবে ভাবুন তো, আপনার কেমন অনুভূতি হবে? এটা হেরিটেজ শহর। প্রয়াগ সেই স্থান যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিশেছে। ভগবান ব্রহ্মা সেখানে উপবাস করেন, বলিদানও দেন। উনি সেখান যজ্ঞও করেছিলেন। ঋকবেদ, মহাভারত, রামায়ণেও প্রয়াগরাজের উল্লেখ আছে। সুতরাং কারও আপত্তি থাকলে ফের ভেবে দেখা উচিত। সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ সিংহ যাদব, কংগ্রেস নামবদলের তীব্র বিরোধিতা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget