এক্সপ্লোর

কাশ্মীরে পুর নির্বাচন: ভোটার ৮৪,৬৯২, বুথে হাজির ৭,০৫৭

শ্রীনগর: কাশ্মীরে পুর নির্বাচনে কোনও অশান্তি না হলেও, বুথগুলিতে ভোটারদের দেখা মিলল না। আজ সকাল সাতটা থেকে ৮৩টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটে পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। ৮৪,৬৯২ জন ভোটারের মধ্যে মাত্র ৭,০৫৭ জন হাজির ছিলেন বলে জানিয়েছেন এক আধিকারিক। নির্বাচন কমিশন সূত্রে খবর, কার্গিলে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এখানে ৭৮ শতাংশ ভোট পড়েছে। লেহতে ৫২ শতাংশ ভোট পড়েছে। উত্তর কাশ্মীরের কুপওয়ারা পুরসভায় ৩৬.৬ শতাংশ এবং হান্দওয়ারায় ২৭.৮ শতাংশ ভোট পড়েছে। শ্রীনগর পুরসভার তিনটি ওয়ার্ডে ৩০,০৭৪ জন ভোটারের মধ্যে বুথে হাজির হন মাত্র ১,৮৬২ জন। বুদগম ও অনন্তনাগে যথাক্রমে ১৭ শতাংশ ও ৭.৩ শতাংশ ভোট পড়েছে। বারামুলা ও বান্দিপোরায় যথাক্রমে ৫.৭ শতাংশ ও ৩.৩ শতাংশ ভোট পড়েছে। কাশ্মীরে এবারের পুর নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি যোগ না দেওয়ায় ৬৯টি ওয়ার্ডে প্রার্থীরা বিনা প্রতিদন্দ্বিতায় জয় পেয়েছেন। দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েকটি ওয়ার্ডে কোনও প্রার্থীই মনোনয়ন জমা দেননি। আজ প্রথম দফার ভোটগ্রহণ উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বান্দিপোরায় দুষ্কৃতীদের হামলায় জখম হন এক বিজেপি প্রার্থী। সেখানে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে। এছাড়া আর কোনও জায়গা থেকে হিংসার খবর পাওয়া যায়নি। প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে তাঁদের নাম প্রকাশ করেনি নির্বাচন কমিশন। প্রার্থীদের গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget