এক্সপ্লোর

Venkaiah Naidu Covid Positive: করোনা রিপোর্ট পজিটিভ, আইসোলেশনে উপরাষ্ট্রপতি

Corona Update: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার সংক্রমিত হলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। তিনি এখন হায়দরাবাদে আছেন। সেখানেই তিনি এক সপ্তাহ সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

নয়াদিল্লি: করোনা আক্রান্ত উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। তিনি এখন হায়দরাবাদে আছেন। সেখানেই তিনি এক সপ্তাহ সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 

Venkaiah Naidu Covid Positive: করোনা রিপোর্ট পজিটিভ, আইসোলেশনে উপরাষ্ট্রপতি

উপরাষ্ট্রপতির দফতর থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর করোনা পরীক্ষার রিপোর্ট আজ পজিটিভ এসেছে।  উপরাষ্ট্রপতি এখন হায়দরাবাদে আছেন। তিনি এক সপ্তাহ সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকা এবং করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন উপরাষ্ট্রপতি।’

এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ করোনা আক্রান্ত হন। এবার উপরাষ্ট্রপতিও করোনা আক্রান্ত হলেন।

এদিকে, দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, তা আজও সাড়ে ৩ লক্ষের কাছাকাছি। উদ্বেগ বাড়াচ্ছে পরিসংখ্যান। গত চারদিনে দেশে করোনা আক্রান্ত ১৩ লক্ষের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৮৮। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৯২ লক্ষ ৩৭ হাজার ২৬৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৯ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট সামান্য বেড়ে হয়েছে ১৭ দশমিক ৭৮ শতাংশ।  

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget