এক্সপ্লোর

অনুব্রত মণ্ডলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার ‘হুমকি’, গ্রেফতার নাবালক সহ ৩

তথ্য প্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭-র (এ) ধারায় মামলা দায়ের।

বোলপুর: বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার ‘হুমকি’। ফালাকাটা, রায়গঞ্জ ও পাঁশকুড়া থেকে এক নাবালক সহ গ্রেফতার ৩।

ঘটনার সূত্রপাত পাঁশকুড়ার এক নাবালক ইউটিউবারের চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকে। সেখানে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভাষণ ‘এডিট’ করে একটি ভিডিও তৈরি করা হয়। ওই ভিডিও-তেই অনুব্রত মণ্ডলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার ‘হুমকি’ দেওয়া হয়। শুধু বিয়েই নয়, বিয়ে করে নাতি, নাতনি নিয়ে বাড়ি ফেরার কথাও বলে ওই ইউটিউবার। সেই ভিডিও নেটিজেনদের আলোচনায় থাকতে থাকতেই তা ফেসবুকে শেয়ার করেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা ২৪ বছরের অরূপ সরকার। যা ২০ হাজারের ওপরে শেয়ার হয়। সেই ভিডিও-ই ডাউনলোড করে তা টিকটকে আপলোড করে দেন ফালাকাটার বাসিন্দা ২১ বছরের সুকান্ত বর্মন। সেটিও ১৬ হাজারের ওপরে শেয়ার হয়। এইভাবেই একই ভিডিও হু হু ছড়িয়ে পড়ার পর বোলপুর থানা একটি লিখিত অভিযোগ পায়। যার ভিত্তিতেই শুরু হয় তদন্ত।

প্রথমে পুলিশের হাতে আসে ফালাকাটার সুকান্ত। এরপর সুকান্তকে জেরা করার পর অরূপের হদিশ পায় তদন্তকারিরা। আর শেষ পর্যন্ত কান টানতেই বেরিয়ে আসা মাথাও। অনুব্রত মণ্ডলের বক্তব্যকে বিকৃতভাবে ব্যবহার করে যে নাবালক ওই ভিডিও তৈরি করেছে তার কাছেও পৌঁছে যায় পুলিশ। ২১ জানুয়ারি সর্বপ্রথম সুকান্তকে গ্রেফতার করা হয়। তারপর গ্রেফতার করা হয় অরূপকে। আজ সকালে গ্রেফতার হয় ওই নাবালকও।

বোলপুর থানা সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে হুমকি, অপহরণ, অসম্মান ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে। একই সঙ্গে তিন অভিযুক্তের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭-র (এ) ধারায়ও মামলা দায়ের হয়েছে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget