এক্সপ্লোর

কৃষিঋণ মকুব: গুজরাত, অসমের মুখ্যমন্ত্রীদের ঘুম ভাঙিয়েছে, ঘুমন্ত প্রধানমন্ত্রীকেও জাগাবে কংগ্রেস, ট্যুইট রাহুলের

নয়াদিল্লি: গুজরাত, অসমের মুখ্যমন্ত্রীদের ঘুম ভাঙিয়েছি, তাঁরা জেগে উঠেছেন, কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেছেন, এবার ঘুমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জাগিয়ে তুলব! দেশের সব চাষির কৃষিঋণ মাফ না করা পর্যন্ত মোদিকে রাতে নিশ্চিন্তে ঘুমোতে না দেওয়ার হুঁশিয়ারির পরদিনই এই ট্যুইট করলেন রাহুল গাঁধী। কৃষিঋণ মকুব দেশের কৃষি ব্যবস্থার সঙ্কট দূর করার স্থায়ী সমাধান নয়, কৃষকের সঙ্গে কথা বলে চাষবাসে উন্নত প্রযুক্তির প্রয়োগ দরকার বলে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে অভিমত জানালেও কৃষিঋণ মকুবের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব কংগ্রেস সভাপতি। সাম্প্রতিক বিধানসভা ভোটে কংগ্রেস হিন্দি বলয়ের তিন রাজ্যে সরকার গড়েই দুটিতে, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে নির্বাচনী প্রতিশ্রুতিমতো কৃষিঋণ মকুব করেছে। ক্ষমতায় এলে ১০ দিনে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিল তারা। গতকাল অসমের বিজেপি সরকারও ৬০০ কোটি টাকা কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত ঘোষণা করেছে। গুজরাতের বিজেপি সরকারও এককালীন রফা স্কিমের আওতায় রাজ্যের গ্রামাঞ্চলে বসবাসকারী ৬ লক্ষের বেশি লোকের ৬২৫ কোটি টাকার বকেয়া বিদ্যুতের বিল পুরোপুরি মকুব করেছে। মঙ্গলবার রাহুল মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সরকারের ঘোষণা প্রসঙ্গে বলেন, বলেছিলাম, আমাদের সরকার ১০ দিনে কৃষিঋণ মাফ করবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এটা করতে ৬ ঘন্টারও কম সময় লাগল। পাশাপাশি মোদি সরকার সব কৃষকের ঋণ মকুব না করলে ২০১৯ এর লোকসভা নির্বাচনের কংগ্রেসের ইস্তাহারে সেই প্রতিশ্রুতি থাকবে বলেও ঘোষণা করেন তিনি। এদিকে কেন্দ্রের মোদি সরকার ভোটের আগে কৃষকদের জন্য বড়সড় ত্রাণ ঘোষণা করতে পারে বলে শোনা যাচ্ছে। এই প্রেক্ষিতে রাহুল লেখেন, কংগ্রেস অসম, গুজরাতের মুখ্যমন্ত্রীদের গভীর নিদ্রা ভাঙিয়ে জাগিয়ে তুলেছে। প্রধানমন্ত্রী এখনও ঘুমোচ্ছেন। আমরা তাঁকেও জাগিয়ে দেব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget