এক্সপ্লোর

স্কেটিংয়ে জেতা সোনার পদক ছুড়ে ফেলেছিলেন বাবা, ছেলের ব্যাটিং নিয়ে কুসংস্কার ছিল মায়ের মনে, অবসর ঘোষণার দিন বিশেষ ভিডিওতে যুবরাজের অজানা কাহিনি

ভিডিওটি শ্যুটিংয়ের জন্য বাবা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যোগরাজকে নিয়ে যুবরাজ ফিরে গিয়েছিলেন চণ্ডীগড়ে তাঁদের পুরনো আস্তানায়। বাড়ির চৌহদ্দির মধ্যে সিমেন্টের পিচ বানিয়ে, ফ্লাডলাইট বসিয়ে, ছেলেকে বাউন্সার দিতেন যোগরাজ

মুম্বই: বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূর্ণ করার দায়িত্বটা শৈশব থেকেই যেন চেপে গিয়েছিল তাঁর কাঁধে। গুরুভারে পুত্রের কাঁধ যেন নুয়ে না পড়ে, সে ব্যাপারে বাড়তি সচেতন ছিলেন পিতাও। ছেলের জীবনকে তাই বুনতে চেয়েছিলেন কড়া প্রশিক্ষণ আর তত্ত্বাবধানের জালে। ক্রিকেটার যুবরাজ সিংহের নির্মাণের নেপথ্যে তাই যোগরাজ সিংহের অবদান কম নয়। বাইশ গজকে বিদায় জানানোর দিন যে সত্য ফের সকলের সামনে তুলে ধরলেন ভারতীয় ক্রিকেটের ‘যুবি’। অবসর ঘোষণার মঞ্চে যুবরাজ প্রকাশ করলেন তাঁর ক্রিকেটার হয়ে ওঠার কাহিনির এক অনবদ্য দলিল। ১৫ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক। কী রয়েছে সেই ভিডিওতে? রয়েছে যুবরাজের উত্থানের বৃত্তান্ত। রয়েছে তাঁর ব্যর্থতার অধ্যায়। এবং বেশ কিছু না জানা কাহিনি। যুবরাজ ভিডিওর শুরুতেই বলেছেন, ‘যেদিন দাঁড়াতে শিখেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত, আমার হাতে ব্যাট থেকেছে। আমি শুধু ক্রিকেট খেলিনি, ক্রিকেটেই বেঁচেছি।’ যুবরাজ জানিয়েছেন, তিনি ক্রিকেটকে ভালবাসেন। আবার ঘৃণাও করেন! বলেছেন, ‘খেলাটা ভালবাসি কারণ ক্রিকেটই আমার সব। ঘৃণা করি কারণ খেলাটা মানসিকভাবে আমাকে খুব নিংড়ে নিয়েছে।‘ ভিডিওটি শ্যুটিংয়ের জন্য বাবা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যোগরাজকে নিয়ে যুবরাজ ফিরে গিয়েছিলেন চণ্ডীগড়ে তাঁদের পুরনো আস্তানায়। বাড়ির চৌহদ্দির মধ্যে সিমেন্টের পিচ বানিয়ে, ফ্লাডলাইট বসিয়ে, ছেলেকে বাউন্সার দিতেন যোগরাজ। ভয় পেয়েছিলেন যুবরাজের মা শবনম। ছেলে যদি আঘাত পেয়ে যায়! ক্রুদ্ধ যোগরাজ স্ত্রীকে বলেছিলেন, ‘আর কোনওদিন আমাদের দুজনের মধ্যে নাক গলাবে না।’ খুদেকে এত কড়া প্রশিক্ষণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন যুবরাজের ঠাকুমাও। যোগরাজের জেদের সামনে ধোপে টেকেনি। বন্ধুদের সঙ্গে ছেলের সময় কাটানোয় আপত্তি ছিল যোগরাজের। পেস অ্যাকাডেমির বোলারদের নিয়ে এসে ছেলেকে বাউন্সার করার নির্দেশ দিতেন তিনি। ছেলে হেলমেটের সুরক্ষা চাইলে ধমক দিতেন, ‘স্যার ভিভ রিচার্ডস কখনও হেলমেট পড়েছেন?’ যুবরাজ ভিডিওতে বলেছেন, ‘স্কেটিং করতে ভালবাসতাম। স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জিতেছিলাম। বাবা সেই পদক আর স্কেটিং শু ছুড়ে ফেলে দিয়েছিলেন। খুব কষ্ট পেয়েছিলাম।’ যোগরাজের স্বীকারোক্তি, ‘যুবিকে টেনিস খেলালে ও বড় টেনিস প্লেয়ার হত। স্কেটিং করালে সফল হত। তবে আমি ওর সমস্ত প্রাণশক্তি ক্রিকেটে খরচ করতে চেয়েছিলাম। যে চারাটা রোপণ করেছিলাম, পরবর্তীতে সেটাই বৃক্ষে রূপান্তরিত হয়।’ বাবার কড়া অনুশাসনের মধ্যে যুবরাজের জন্য স্বস্তি ছিল মা শবনমের প্রশয়। ছেলের সাফল্য নিয়ে কুসংস্কারও কাজ করত শবনমের মধ্যে। যুবরাজ ব্যাটিং করলে দেখতেন না। প্রার্থনা করতেন ঈশ্বরের ছবির সামনে দাঁড়িয়ে। ভিডিওতে উঠে এসেছে ক্যান্সার আক্রান্ত হওয়ার পরের মানসিক যন্ত্রণা আর অসম যুদ্ধে জয়ের রসায়নও। যুবরাজ বলছেন, ‘একটা রোগের কাছে হেরে যাব, কোনওদিন বিশ্বাসই করিনি। সেই মনের জোরই সুস্থ হতে সাহায্য করেছে।’ যুবরাজ জানিয়েছেন, ক্রিকেট তাঁর কাছে রোলার-কোস্টার রাইড ছিল। যার প্রত্যেক মুহূর্ত উপভোগ করেছেন। তবে একদিন থামতে তো হয়ই। সেই নিয়ম মেনেই তাঁর ক্রিকেট শু তুলে রাখার সিদ্ধান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget