এক্সপ্লোর

Southern Rising Conclave 2023 Summit: চেন্নাইয়ে শুরু এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'দি সাদার্ন রাইজিং সামিট'

Avinash Pandey: অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়েছেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পাণ্ডে

চেন্নাই: তামিলনাড়ুর চেন্নাইয়ে (Chennai) শুরু হল এবিপি নেটওয়ার্ক (ABP Network) আয়োজিত প্রথম দি সাদার্ন রাইজিং সামিট (The Southern Rising Summit)। দক্ষিণ ভারতের রাজ্যগুলির উন্নতি, মেধা, সামাজিক সম্প্রীতি এবং  সাংস্কৃতিক উৎকর্ষতাতে উদযাপন এবং সম্মান জানানোর লক্ষ্যেই এই সামিট। ১২ অক্টোবর চেন্নাইয়ে তাজ করমন্ডলে আয়োজিত হচ্ছে এই সামিট। abplive.com, abpnadu.com এবং abpdesam.com - এ সরাসরি দেখা যাচ্ছে এই অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়েছেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পাণ্ডে (Avinash Pandey)। তিনি বলেন, 'দক্ষিণ ভারত খাঁটি সংস্কৃতি, অর্থনৈতিক উন্নতির জায়গা।' তিনি আরও বলেন, 'চারটি শক্তিশালী সংস্কৃতির ভিত্তিতে তৈরি দক্ষিণ ভারত। কানাড়া, মালয়ামল, তামিল, তেলুগু। এরই সঙ্গে কোঙ্কনী, মরাঠী, ওড়িয়া, তুলু সংস্কৃতিও জড়িয়ে রয়েছে এখানে।' দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রশাসনিক এবং জনমুখী নানা প্রকল্পের কথাও তুলে ধরেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে। তিনি আরও বলেন যে, দেশের মধ্যে সবচেয়ে বেশি জিডিপির অধিকারী দক্ষিণের রাজ্যগুলি। জনসংখ্য়ার বৃদ্ধির হারও সবচেয়ে কম দক্ষিণের রাজ্যগুলিতেই। স্বাস্থ্য, শিক্ষা এবং রোজগারের সুযোগের দিক থেকে বিচার করলে দক্ষিণের রাজ্যগুলির সঙ্গে উত্তরের রাজ্য়গুলির বড়সড় পার্থক্য চোখে পড়ে বলে মন্তব্য় তাঁর। তাঁর মতে, 'দক্ষিণ ভারতের গল্প আদতে হিউম্যান স্পিরিটের গল্প।' সামিটে যোগ দেওয়া সবাইকে সাদর আমন্ত্রণ জানান এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পাণ্ডে। 

এই সামিটে সমাজের একাধিক গণমান্য ব্যক্তি তাঁদের বক্তব্য তুলে ধরবেন। অতিথি বক্তাদের তালিকায় রয়েছেন, তেলঙ্গানার রাজ্য়পাল ড. তামিলিসাই সৌন্দরাজন, তামিলনাড়ু মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী,অভিনেতা-প্রযোজক রানা দগ্গুবাটি, অভিনেত্রী-পরিচালক রেবতী, সিপিএম সাংসদ জন ব্রিটাস-সহ একাধিক স্বনামধন্য ব্যক্তি।

এদিনের সামিটে আয়োজন ছিল সঙ্গীত অনুষ্ঠানেরও। সুরকার মহেশ রাঘব এবং শিল্পী নন্দিনী শঙ্কর একসঙ্গে অনুষ্ঠানে মাতিয়ে রাখেন দর্শকদের। অনুষ্ঠানের সময় নিজের শৈশবের কথাও বলেন মহেশ রাঘব। এদিনই বক্তব্য রেখেছেন দক্ষিণের অন্যতম খ্যাতনামা অভিনেতা, বাহুবলী খ্যাত রানা দগ্গুবাটি। নিজের স্কুল জীবনের কথা তুলে ধরেন তিনি। AI প্রযুক্তি ব্যবহার কথাও তাঁর বক্তব্য়ে তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য়ে উঠে এসেছে সিনেমা শিল্প এবং ওটিটি-র কথাও।

এদিনই বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী। তাঁর মতে, মহাত্মা গাঁধী সবসময় পরিবর্তনের জন্য উন্মুক্ত ছিলেন। তাঁর বক্তব্যে ঘুরেফিরে উঠে এসেছে মহাত্মা গাঁধী প্রসঙ্গ।

আরও পড়ুন:'পার্বতী কুণ্ড'-এর দর্শন, আদি কৈলাস শিখরে মেডিটেশন...একনজরে প্রধানমন্ত্রীর উত্তরাখণ্ড সফর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget