এক্সপ্লোর

Adani Group Total Loans: ভারতেই ৮৮০০০ কোটি দেনা! SBI, LIC, কেউ বাদ নেই, আদানি-ধাক্কায় কি টালমাটাল মধ্যবিত্তের ভবিষ্যৎ

Gautam Adani: সাম্প্রতিকতম পরিসংখ্যানের নিরিখে, আদানি গোষ্ঠীর সাতটি সংস্থায় LIC-র বিনিয়োগ রয়েছে।

নয়াদিল্লি: দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আমেরিকায়। জালিয়াতি, দুর্নীতি, ঘুষ দেওয়ার মারাত্মক সব অভিযোগ সামনে এনেছে আমেরিকার তদন্তকারী সংস্থাগুলি। বিষয়টি সামনে আসতেই আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারে যেমন পতন দেখা দিয়েছে, তেমনই ভারতের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক, ভারতীয় জীবনবিমা সংস্থা LIC-র শেয়ারেও ধস নেমেছে। এমন পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আদানি গোষ্ঠী ডোবার অর্থ, মধ্যবিত্তের ভরসা LIC, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও পতন। আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, সাধারণ মানুষও সর্বস্বান্ত হতে পারেন। কারণ এই সংস্থাগুলি আদানিগোষ্ঠীতে বিনিয়োগ করেছে, হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। (Adani Group Bribe Row)

সাম্প্রতিকতম পরিসংখ্যানের নিরিখে, আদানি গোষ্ঠীর সাতটি সংস্থায় LIC-র বিনিয়োগ রয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে LIC. আদানি গোষ্ঠী ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবার একদিনে LIC-র প্রায় ১২ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। অর্থাৎ আগামী দিনে আদানি গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, সাধারণ মানুষ কষ্ট করে LIC-র মতো যে সব সংস্থায় টাকা রাখেন, তারাও ধাক্কা খেতে পারে। আর তাতে আখেরে বিপদে পড়তে পারেন দেশের মধ্যবিত্ত শ্রেণি। (Gautam Adani)

আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের ধাক্কা লেগেছে ব্যাঙ্কগুলিতেও। কারণ একাধিক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক আদানিদের হাজার হাজার কোটি কোটি টাকার ঋণ দিয়েছে। আদানির টাকা ডোবার অর্থ, সেই টাকা ফেরত আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সেই অনিশ্চয়তা থেকেই বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির শেয়ারের গ্রাফ নীচের দিকে নেমেছে। যে যে ব্যাঙ্ক থেকে আদানি গোষ্ঠী ঋণ নিয়েছে, সেই তালিকায় রয়েছে-

  • State Bank of India
  • Union Bank of India 
  • IDBI Bank
  • REC
  • ICICI 
  • Axis Bank
  • Yes Bank
  • IndusInd Bank
  • IDFC First Bank
  • Bank of India
  • RBL Bank

এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা থেকে আদানি গোষ্ঠীর মোট ঋণের অঙ্ক প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে SBI সবচেয়ে বেশি টাকা ঋণ দিয়েছে আদানিদের, প্রায় ২৭০০০ কোটি টাকা, PNB ৭০০০ কোটি এবং BoB ৫৩৮০ কোটি।  সাধারণ মানুষ টাকা জমা রাখতে যে SBI-এর ওপর সবচেয়ে বেশি ভরসা করেন, তাদের শেয়ার দর এদিন প্রায় ৫ শতাংশ কমেছে। ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারে ৭ শতাংশ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার দরে ৬ শতাংশ, কানাড়া ব্যাঙ্কের শেয়ারে ৫ শতাংশ ধস নেমেছে। Fortune India জানিয়েছে, ব্যাঙ্ক নয় এমন অর্থনৈতিক সংস্থাগুলিও আদানিদের মোটা টাকা ঋণ দেয়। ব্যাঙ্ক এবং সেই সংস্থাগুলি আদানি গোষ্ঠীকে সব মিলিয়ে ৮৮০০০ কোটি টাকার ঋণ দিয়েছে। এদিন আদানি গোষ্ঠীর শেয়ারে প্রায় ২০ শতাংশ ধস নেমেছে। একদিনে প্রায় ২.২ লক্ষ কোটি টাকা ডুবে গিয়েছে তাদের। তাই আদানিরা যদি ঋণ পরিশোধ করতে না পারে, তাতে কী হবে, ভেবে আশঙ্কিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা। পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আদানি গোষ্ঠীর এই ধাক্কা সামলাতে গিয়ে আগামী দিনে ফিক্সড ডিপোজিট-সহ অন্য সঞ্চয় প্রকল্পে সুদ কমিয়ে দেওয়া হবে না তো? ফলে সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ
গ্রেফতার কুণাল ঘোষ
NEET আন্দোলনের মধ্যেই আরও একটি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, বিক্ষোভ তুঙ্গে
NEET আন্দোলনের মধ্যেই আরও একটি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, বিক্ষোভ তুঙ্গে
West Bengal News Live: 'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
Dharmendra Pradhan Resign: 'ককরোচদের সঙ্গে ঝামেলা করলে এমনই হয়, সবে তো উইকেট পড়া শুরু, এবার...' কাকে হুঁশিয়ারি ককরোচ পার্টির?
'ককরোচদের সঙ্গে ঝামেলা করলে এমনই হয়, সবে তো উইকেট পড়া শুরু, এবার...' কাকে হুঁশিয়ারি ককরোচ পার্টির?

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget