এক্সপ্লোর

Adhir Ranjan Chowdhury: সাংসদকে ‘পাপ্পু’ বলা কাম্য নয়, অধীরকে স্মরণ করালেন শাহ!

Lok Sabha: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের আগে বক্তৃতা করেন অধীর। সেখানে বিজেপি তথা কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি। 

নয়াদিল্লি:ভারত জোড়ো যাত্রা’ থেকে ফিরে সংসদে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আদানি-প্রশ্নে মঙ্গলবার যে ভাবে কেন্দ্রকে নিশানা করেছেন, তা নিয়ে চর্চা চলছে এখনও। বুধবার সংসদে থাকলেও, শ্রোতার ভূমিকাতেই ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর সেখানে তাঁকে নিয়েই কটাক্ষ, পাল্টা কটাক্ষে জড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)

বুধবার সংসদে থাকলেও, শ্রোতার ভূমিকাতেই ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের আগে বক্তৃতা করেন অধীর। সেখানে বিজেপি তথা কেন্দ্রে তাদের সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।  বলেন, “যত পারেন চেষ্টা চালিয়ে যান রাহুল গান্ধীকে পাপ্পু বানানোর। কিন্তু আসলে রাহুল গান্ধীই বিজেপি-কে পাপ্পু বানিয়ে ছেড়েছেন।” অধীরের এই মন্তব্য়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিদ্রুপপূর্ণ কটাক্ষ ছুড়ে দেন শাহ। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “একজন সাংসদকে উনি পাপ্পু (Pappu Remarks) বলতে পারেন না।”

আরও পড়ুন: Narendra Modi: প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট, বিশেষ উপহার গায়ে চাপিয়ে সংসদে মোদি

শাহ যে কটাক্ষ করছেন, তা বুঝতে দেরি করেননি অধীর। তাই সঙ্গে সঙ্গেই জবাব দেন, “খুব ভাল করেই বুঝতে পারছেন, আমি কী নিয়ে কথা বলছি। আসলে রাহুল গান্ধী একদম ঠিক জায়গায় আঘাত করেছেন। তাতেই এত শোরগোল পড়ে গিয়েছে।”

উল্লেখ্য, ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর থেকেই একাধিক বার বিজেপি-র নেতা-মন্ত্রীরা রাহুলকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করেছেন। রাজনীতিতে রাহুল অনভিজ্ঞ বোঝাতেই সময় বিশেষে ওই কটাক্ষ উড়ে এসেছে। তার আঁচ পড়ে বাংলাতেও। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহকেই ‘পাপ্পু’ বলে কটাক্ষ করেন।

একাধিক বার বিজেপি-র নেতা-মন্ত্রীরা রাহুলকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করেছেন

তবে এ নিয়ে কখনওই বিরূপ প্রতিক্রিয়া মেলেনি রাহুলের কাছ থেকে। এর আগে, সংসদের অধিবেশন চলাকালীন বরং বিজেপি-র কটাক্ষ একরকম মাথা পেতেই নিতে দেখা গিয়েছিল তাঁকে। জানিয়েছিলেন, বিজেপি-র লোকজন যা ইচ্ছে তাই বলতে পারেন। কিছু গায়ে মাখেন না তিনি। বিজেপি তাঁকে ঘৃণা করতেই পারে, তিনি করেন না। এ দিনও কটাক্ষ, পাল্টা কটাক্ষের সময় সংসদে থাকলেও, কোনও প্রতিক্রিয়া দেখাননি রাহুল। তবে এ দিনের ভাষণে নাম না করে তাঁকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। রাহুলের ভাষণে গতকাল যাঁরা উৎফুল্ল হয়েছিলেন, কটাক্ষ করেন তাঁদেরও। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget