এক্সপ্লোর

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন প্রাক্ বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গের দু’-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ আংশিক মেঘলা আকাশ। কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।

কলকাতা: বৃহস্পতিবার কেরলে ঢুকছে বর্ষা। প্রাক্ বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামীকাল থেকে আরও সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন প্রাক্ বর্ষার বৃষ্টি। উত্তরবঙ্গের দু’-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ আংশিক মেঘলা আকাশ। কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।

সপ্তাহের শুরুতে ভোর থেকেই মেঘলা আকাশ। আলো ফোটার আগেই আকাশ কালো করে বৃষ্টি নামে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে মিলবে না স্বস্তি। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

নির্ধারিত সময়ের ২ দিন পর কেরলে ঢুকছে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে , মঙ্গলবার থেকেই শক্তিশালী হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ৩ জুন কেরলে ঢুকছে বর্ষা। মৌসম ভবন বলছে, দেশে বর্ষার আগমন হচ্ছে নির্ধারিত সময়ের ২দিন পর।

আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকেই শক্তি বাড়াচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ২ সপ্তাহের মধ্যেই বর্ষা ঢুকতে পারে এ রাজ্যে। এদিকে, ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। রবিবার কোথাও হল বজ্রবিদ্যুৎ সহ মুষল ধারে বৃষ্টি হয়, কোথাও হালকা আবার কোথাও  মাঝারি বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যে ঘটেছে অঘটনও। গতকাল, রবিবার মালদাতে ভারী বৃষ্টি হওয়ার পাশাপাশি, হরিশচন্দ্রপুরে বাজ পড়ে এক কিশোর সহ দু’জনের মৃত্যু হয়েছে। হরিশচন্দ্রপুরেই বাড়িতে বাজ পড়ে জখম হয়েছেন আরও দু’জন।  

উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও এদিন প্রবল বৃষ্টি হয়। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডই জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টি হয় দক্ষিণ দিনাজপুর, বীরভূম, পুরুলিয়ায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।  সেই কারণে বজায় থাকবে অস্বস্তিকর অবস্থা ।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget