এক্সপ্লোর

Afghan Independence Day Rally: জাতীয় পতাকা নিয়ে বেরোতেই গুলি, স্বাধীনতা দিবসে তালিবানি হিংসা জারি আফগানিস্তানে

বুধবার জালালাবাদের ঘটনার পুনরাবৃত্তি। জাতীয় পতাকাধারীদের দেখতেই গুলি করেছে তালিবান।সংবাদ সংস্থা সূত্রে খবর, যাতে ২ জনের মৃত্যু হয়েছে ।

আসাদাবাদ: জালালাবাদের পর এবার আসাদাবাদ। স্বাধীনতা দিবসে উত্তপ্ত হয়ে উঠল আফগানিস্তান। জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বের হওয়ায় গুলি করা হয়েছে জমায়েতে। সংবাদ সংস্থা সূত্রে খবর, যাতে ২ জনের মৃত্যু হয়েছে । আহতদের অনেকের অবস্থা গুরুতর।

বুধবার জালালাবাদের ঘটনার পুনরাবৃত্তি। জাতীয় পতাকাধারীদের দেখতেই গুলি করেছে তালিবান। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন জাতীয় পতাকা হাতে রাস্তায় বের হন আফগানবাসী। সেই জমায়েতের ওপর নির্বিচারে গুলি চালায় তালিবান জঙ্গিরা। এ প্রসঙ্গে আসাদাবাদের প্রত্যক্ষদর্শী মহম্মদ সালিম জানান, জনতা রাস্তায় বের হতেই গুলি চালায় তালিবান। এরপরই ছোটাছুটি শুরু করে দেয় উত্তেজিত জনতা। যাতে পদপিষ্টের ঘটনাও ঘটে। মারা যান বেশ কয়েকজন। তবে প্রতিবাদকারীদের মৃত্যু তালিবানের গুলি না পদপিষ্ট হওয়ার জন্য হয়েছে সেই বিষয়ে নিশ্চিত নয় কেউ।

তালিবানের হামলার বিষয়ে সংবাদ সংস্থা অলজজিরা জানিয়েছে, এদিন পুরুষ-মহিলা কাঁধে জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করেন।স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাস্তায় স্লোগান দিতে থাকে মিছিলকারীরা। 'আমাদের পতাকা-আমাদের পরিচয়' স্লোগান দেয় জমায়েতকারীরা।এরপরই মিছিলের ওপর গুলি চালায় তালিবান জঙ্গিরা। যাতে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮জন।

আফগানিস্তানের ইতিহাস বলছে, ১৯ অগাস্ট ব্রিটিশ রাজের থেকে স্বাধীনতা লাভ করে আফগানিস্তান। এদিন সেই স্বাধীনতা দিবস উদযাপনে নামলেই আফগানবাসীর ওপর হামলা করে তালিবান জঙ্গিরা। রবিবার তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই বদলে গিয়েছে দেশের পরিস্থিতি। তালিবান আতঙ্কে দেশ ছাড়ছে হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই বিমান ধরতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন তারা।

আফগানিস্তানের সাম্প্রতিক অতীত বলছে, রবিবার তালিবান জঙ্গিরা রাজধানী কাবুলে প্রবেশ করতেই পালিয়ে যান প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘনি। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির তরফে জানানো হয়, সেদেশে আশ্রয় নিয়েছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট। মানবিকতার কারণে তাঁকে আমিরশাহিতে আশ্রয় দেওয়া হয়েছে। এরপরই ভিডিয়ো বার্তায় নিজের বিষয় প্রকাশ্যে আনেন ঘনি। দেশ ছেড়ে পালানোর পর ফের দেশে আসার কথা বলেছেন প্রাক্তন প্রেসিডেন্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yogi Govt Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget