এক্সপ্লোর

Afghanistan Crisis: তালিবানের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হামলা, ফের হিংসা আফগানিস্তানে

মুখে বাক স্বাধীনতার কথা বললেও কাজে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। আফগানিস্তানের স্বাধীনতা দিবসের আগে প্রতিবাদ দমাতে শূন্যে গুলি চালাল জঙ্গিরা। লাঠিপেটা করা হয়েছে প্রতিবাদকারীদের।

জালালাবাদ: চুপ করে থাকল না জালালাবাদ। আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে গর্জে উঠল জনতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, প্রতিবাদকারীদের ওপর হামলা চালিয়েছে তালিবান জঙ্গিরা। যাতে মৃত্যু হয়েছে এক প্রতিবাদকারীর। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

মুখে বাক স্বাধীনতার কথা বললেও কাজে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। আফগানিস্তানের স্বাধীনতা দিবসের আগে প্রতিবাদ দমাতে গুলি চালাল জঙ্গিরা। লাঠিপেটা করা হয়েছে প্রতিবাদকারীদের। বুধবার দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে বেরিয়ে পড়ে বিক্ষোভকারীরা। নামিয়ে দেওয়া হয়  তালিবানের পতাকা। এরপরই বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তালিবান জঙ্গিরা।

প্রতিবাদকারীরা জানিয়েছেন, এদিন ১৯১৯ সালের ব্রিটিশ শাসন থেকে মুক্তির দিন উদযাপন করতে জালালাবাদে একত্রিত হন তাঁরা। সেখানে জাতীয় পতাকা তুলে ধরেন তাঁরা। নীচে নামিয়ে দেওয়া হয় তালিবানের সাদা পতাকা। পরে ভিডিয়ো ফুটেজে দেখা যায়, ভিড় ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠিচার্জ করছে জঙ্গিরা। ভয় দেখাতে শূন্যে গুলি ছোড়ে তালিবান।

এই ভিড়ের মধ্যেই তালিবান জঙ্গিদের রোশের শিকার হন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি বাবরাক আমিরজাদা। তিনি জানান, তালিবানের হামলার ভিডিয়ো শ্যুট করতে গেলেই বিপদের মুখে পড়তে হয় তাঁকে। জঙ্গিরা তাঁকে ও আরও এক নিউজের ক্যামেরাম্যানকে মারধর করে। সম্প্রতি আফিগানিস্তানে ক্ষমতায় এসেই 'সুর বদলে' ফেলেছে তালিবান। মিডিয়ার স্বাধীনতার কথা শোনা যায় জঙ্গিদের মুখে। যদিও বাস্তবে দেখা গেল, 'তালিবান আছে তালিবানেই'।

এদিকে, তালিবান আফগানিস্তান দখল করতেই বদলে গিয়েছে পরিস্থিতি। দেশের দক্ষিণ-পূর্ব দিক হয়ে পাকিস্তানে প্রবেশ করছে আফগানিস্তানের  বাসিন্দারা। অসুস্থ রোগী ছাড়াও দেশ বদলের দলে রয়েছে আফগান-তালিবান বন্দিরা। রিপোর্ট বলছে, গত সপ্তাহেই পাকিস্তানের চমন সীমানা দিয়ে হাজারেরও বেশি আফগানি দেশে প্রবেশ করেছে।

মঙ্গলবার থেকেই বর্ডার খুলে দেয় পাকিস্তান। প্রামাণ্য আফগান নাগরিকের নথি থাকলে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে আফগান শরনার্থীদের। অল জজিরা নিউজ চ্যানেলকে এই বিষয়ে নিশ্চিত করেছেন বেশকিছু পর্যটক ও আফগানিস্তান অথরিটি। শরনার্থীদের বেশিরভাগের দাবি, আফগানিস্তানে স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। সেই কারণে প্রবীণ নাগরিক তথা অসুস্থদের নিয়ে পাকিস্তানে আসতে হচ্ছে আফগান নাগরিকদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget