এক্সপ্লোর

গেহলত-পায়লট 'সংঘাত', মধ্যপ্রদেশের পর এবার কি রাজস্থানে পালাবদল? জল্পনা তুঙ্গে

গেহলত রাজীব অরোরা নামে এক হিরে ব্যবসায়ীকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন, যাতে তীব্র আপত্তি তুলেছেন পায়লট।

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের পর কি এবার কি রাজস্থান? মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাশাপাশি ২০ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়ে বিপদে ফেলে দিয়েছেন কমলনাথকে। শক্তির মাপকাঠিতে সংখ্যালঘুতে পরিণত হয়েছে তাঁর কংগ্রেস সরকার। ১৭ জন কংগ্রেস বিধায়কের গতকাল থেকেই হদিশ ছিল না। পরে শোনা যায়, তাঁদের মোবাইল সুইচড অফ, তাঁরা রয়েছেন বেঙ্গালুরুর হোটেলে। মধ্যপ্রদেশের শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের অভিযোগ, বিজেপিই কলকাঠি নাড়ছে। ওই বিধায়কদের বেঙ্গালুরু পাঠানোর ব্যবস্থা করেছে তারাই। এবার হিন্দি বলয়ের গুরুত্বপূর্ণ রাজ্যের পর পশ্চিম ভারতে রাজস্থানের দিকেও বিজেপি হাত বাড়াতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। তাঁদের বক্তব্য, রাজস্থানেও কংগ্রেস সরকার সরু সুতোর ওপর ঝুলছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও উপ মুখ্যমন্ত্রী সচিন পায়লটের মধ্যে সুসম্পর্ক নেই। তাঁদের বিরোধকে উসকে দিয়ে সেখানেও গেহলত সরকারকে বিপাকে খেলে সরকার বদলের চেষ্টা হতে পারে গেরুয়া শিবিরের তরফে। সূত্রের খবর, সেখানকার সর্বশেষ ঘটনা হল, গেহলত রাজীব অরোরা নামে এক হিরে ব্যবসায়ীকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন, যাতে তীব্র আপত্তি তুলেছেন পায়লট। জনৈক কংগ্রেস নেতা বলেছেন, একজন ব্য়বসায়ীকে দল রাজ্যসভায় পাঠালে ভুল বার্তা যেতে পারে বলে মনে করছেন পায়লট, তিনি দলের নেতাদের ঊর্ধ্বকক্ষে পাঠানোর পক্ষপাতী। এছাড়া, কোটার সরকারি হাসপাতালে একাধিক শিশুর মৃত্যুসহ একাধিক ইস্যুতে পায়লট গেহলত সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। দুজনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় কংগ্রেস সরকার টিঁকে রয়েছে বিদ্রোহী বহুজন সমাজ পার্টি (বসপা) বিধায়কদের সমর্থনে। এঁরা কংগ্রেসে যোগদান করেছেন, যা বৈধ বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার। কংগ্রেসের পক্ষে আছে ১১২ জন বিধায়কের সমর্থন। এঁদের মধ্যে সিপিএমের ৩, আরএলডি-র ১ বিধায়ক আছেন। বিজেপির বিধায়ক ৮০জন। ফলে মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও ২০ জন বিধায়ক শিবির বদল করলে বিজেপির সুবিধা হয়ে যাবে, বিপাকে পড়বেন গেহলত। সূত্রের খবর, রাজস্থানেও কিছু একটা হয়ে যেতে পারে, আগাম আশঙ্কায় গেহলতকে দ্রুত ডেকে পাঠিয়েছেন সনিয়া গাঁধী। দিল্লি ছুটে গিয়েছেন গেহলতও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
Paper Leak Protest: শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?
শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget