এক্সপ্লোর

'বেঁচে থাকাটা এখন অভিশাপ, ওই দিনের দৃশ্য আমায় তাড়া করে বেড়ায়', এখনও ট্রমায় আমদাবাদ বিমান দুর্ঘটনায় একা বেঁচে যাওয়া যাত্রী!

অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর একাকী এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তির বক্তব্য  তার বেঁচে থাকাটা একদিকে যেমন অলৌকিক ঘটনা, অন্যদিকে অভিশাপ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক যাত্রী
  • শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি
  • দুর্ঘটনায় প্রিয়জনকে হারানোর শোক তাকে তাড়া করে
  • জীবনের সবকিছু হারিয়েও 'অভিশাপ' নিয়েই বেঁচে আছেন

নয়া দিল্লি: আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান বিমানের একজন যাত্রী বিশ্বাসকুমার রমেশ। জ্বলে-পুড়ে খাক হয়ে যাওয়া বিমানের ধ্বংসস্তূপ থেকে হেঁটে বেরিয়ে আসেন ওই যাত্রী। কী বলা যেতে পারে? অবিশ্বাস্য? পুনর্জন্ম? মৃত্যুঞ্জয়ী? আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানে দুর্ঘটনায় বিমানযাত্রী এবং বিমানের কর্মী মিলিয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এই বিপর্যয় থেকে প্রাণে বেঁচে ফিরেছেন মাত্র একজন! তিনি বিশ্বাসকুমার রমেশ। 

হাসপাতালের বিছানায় শুয়ে নিজেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। অনেকের কাছে তিনি "সবচেয়ে ভাগ্যবান জীবিত ব্যক্তি", কিন্তু সেই ব্যক্তই বলছেন আজ, 'শারীরিক ও মানসিকভাবে বেঁচে থাকাটা এখন দুর্বিসহ হয়ে গেছে'। 

অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর একাকী এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তির বক্তব্য  তার বেঁচে থাকাটা একদিকে যেমন অলৌকিক ঘটনা, অন্যদিকে অভিশাপ। সেদিনের দুর্ঘটনায় দাদাকে হারিয়েছিলেন তিনি। নিজে বেঁচে ফিরলেও দাদাকে খুঁজে পাওয়া যায়নি। 

সংবাদমাধ্যম বিবিসিকে বিশ্বাসকুমার রমেশ একটি সাক্ষাৎকারে বলেছেন, 'সেই দিনের স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়। এখন আমি একা থাকতেই পছন্দ করি। আমি কেবল আমার ঘরে একা বসে থাকি। আমার স্ত্রী, আমার ছেলের সঙ্গে কথা বলতে পারি না। আমি কেবল আমার বাড়িতে একা থাকতে পছন্দ করি। আমি নই আমার মা-ও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছি। রাতে আমার ঘুম হয় না।'    

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে তার পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) ধরা পড়েছে। তিনি শারীরিক ব্যথা এবং মানসিক আঘাত দুইয়ের সঙ্গে লড়াই করছেন। বিশ্বাসকুমার রমেশ বিবিসকে সাক্ষাৎকারে বলেন, "যখন আমি হাঁটি, ঠিকমতো হাঁটতে পারি না, ধীরে ধীরে হাঁটতে হয়। আমার স্ত্রী সাহায্য করে।' 

নিজের বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ ঘটনা হিসেবে অভিহিত করে রমেশ জানিয়েছেন জীবনের প্রায় সবকিছু হারিয়ে ফেলেছেন। বিশেষ করে দাদা অজয়ের জন্য দুঃখ হয় তার। অজয় সেই একই বিমানে কয়েকটি আসন দূরে ছিলেন। মারা যাওয়া ২৪১ যাত্রীর মধ্যে ছিলেন অজয়ও।

কান্নাজড়িত কণ্ঠে রমেশ বিবিসিকে বলেন, “আমি একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি, আমি বিশ্বাস করতে পারি না। এটি ছিল অলৌকিক ঘটনা। দুর্ঘটনায় আমি আমার ভাইকে হারিয়েছি। সে ছিল আমার মেরুদণ্ড। গত কয়েক বছর সে আমাকে সবসময় সহায়তা করেছে।”
 
চিকিৎসা হলেও পা, কাঁধ, হাঁটু এবং শরীরের পেছন দিকে এখন ব্যথা অনুভব করেন বিশ্বাসকুমার রমেশ।  দুর্ঘটনার পর থেকে তিনি কোনও কাজ করতে পারেন না। গাড়িও চালাতে পারেন না। 

২০০৩ সাল থেকে ব্রিটেনে থাকেন রমেশ। স্ত্রী এবং সন্তানেরা সেখানেই রয়েছেন। রমেশ ভারতে এসেছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়া ড্রিমলাইনারের 11A সিটে ছিলেন বিশ্বাসকুমার রমেশ। আজ বেঁচেও যেন 'অভিশাপ' নিয়েই জীবন চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
Rahul Gandhi: পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live: কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget