এক্সপ্লোর

Air India Plane Crash: বড় সাফল্য ! এয়ার ইন্ডিয়ার ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্সের ডেটা ডাউনলোড করে খতিয়ে দেখার কাজ শুরু

Ahmedabad Plane Crash: গত ১২ জুন বিমান ভেঙে পড়ার পর ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। গত ২৪ জুন তা আমদাবাদ থেকে আনা হয় দিল্লিতে। এবার ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার এবং ডাউনলোড করে তা খতিয়ে দেখা হচ্ছে। 

Air India Plane Crash: ব্ল্যাক্স বক্স আগেই উদ্ধার করা হয়েছিল। এবার তার থেকে ডাউনলোড করা হল ডেটা। অসামরিক বিমান মন্ত্রক (Civil Aviation Ministry) বৃহস্পতিবার জানিয়েছে, ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)- এর তথ্য উদ্ধার করে এবং তা ডাউনলোডের পর এবার পরীক্ষা নিরীক্ষা করে ক্ষতি দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১২ জুন কেন ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান তার মূল কারণ জানার জন্য এইসব তথ্য খতিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এয়ার ইন্ডিয়ার ১৭১, এই ড্রিমলাইনার ভেঙে পড়েছিল আমদাবাদে। এখনও পর্যন্ত ২৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিমানের ভিতরে ছিলেন মোট ১৪২ জন। তাদের মধ্যে ১৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন ক্রু মেম্বার ছিলেন। এই ১৪২ জনের মধ্যে মাত্র ১ জন বেঁচে ফিরেছেন। বিমান ভেঙে পড়ার পর ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। গত ২৪ জুন তা আমদাবাদ থেকে আনা হয় দিল্লিতে। এবার সেখানেই ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার এবং ডাউনলোড করে তা খতিয়ে দেখা হচ্ছে। 

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ ভেঙে পড়ার পর মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্ল্যাক বক্স। এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার, দুটোই বেশ ভালরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিমান ভেঙে পড়ার ফলে। আর তার ফলেই প্রশ্ন উঠেছিল যে আদৌ কি এই ব্ল্যাক বক্স থেকে ডেটা উদ্ধার করা সম্ভব হবে? তবে সমস্ত সংশয় দূরে সরিয়ে সুখবর দিয়েছে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। সরকারের তরফে জানানো হয়েছে, ডেটা শুধু উদ্ধার করাই হয়নি, তা ডাউনলোড করে তদন্ত এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, Aircraft Accident Investigation Bureau সফলভাবে মেমোরি মডিউল থেকে উদ্ধার করেছে Crash Protection Module বা CPM, এবং তা ডাউনলোডও করা হয়েছে। 

আমদাবাদের সিভিল হাসপাতালের উপর ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। হাসপাতালের হস্টেলের একটা অংশে ঘটে এই দুর্ঘটনা। ওই হস্টেলের ছাদ থেকেই একটি বক্স উদ্ধার হয়েছিল। আর দ্বিতীয়টি পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের মধ্যে। মঙ্গলবার ২৪ জুন এগুলি দিল্লির ল্যাবে আনা হয় পরীক্ষার জন্য। সূত্রের খবর, হয়তো সরকারের তরফে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে ডেটা সংগ্রহের জন্য FDR এবং CVR মার্কিন যুক্তরাষ্ট্রেও পাঠানো হতে পারে। তবে এ ব্যাপারে সরকারের তরফে কেহ্নও নিশ্চিত ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। 

সেরা শিরোনাম

রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে গ্রেফতার করল পুলিশ, কোন কোন ধারায় পদক্ষেপ ?
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে গ্রেফতার করল পুলিশ, কোন কোন ধারায় পদক্ষেপ ?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget