এক্সপ্লোর

Akshay Kumar: অযোধ্যায় রামভক্তদের ভরণ-পোষণের দায়িত্ব নিলেন অক্ষয়, এককথায় দান করলেন মোটা টাকা

Akshay Kumar to feed Monkeys: বছরভর যাতে তাদের আহার জোটে, তার জন্য মোটা টাকা দানও করলেন অক্ষয়।

নয়াদিল্লি: অযোধ্যায় 'রামভক্ত' হনুমানদের ভরণ-পোষণের দায়িত্ব নিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আগেই দেখা গিয়েছে অক্ষয়কে। এবার অযোধ্যায় 'বানরসেনা'র বংশধরদের পেট ভরাতে উদ্যোগী হলেন। বছরভর যাতে তাদের আহার জোটে, তার জন্য মোটা টাকা দানও করলেন অক্ষয়। (Akshay Kumar)

'রামায়ণে' বর্ণিত রাবণের বিরুদ্ধে রামের জয়ের নেপথ্যে বানরসেনার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অযোধ্যায় রামমন্দিরের আশেপাশে তাদের বংশধরদের আধিক্য চোখে পড়লেও, দু'মুঠো অন্ন জোগাড় হয় না তাদের। সহৃদয় কেউ কিছু দিলে চলে, নাহলে কুড়িয়ে বাড়ে যা জোটে। এমন পরিস্থিতিতে অযোধ্যার বানরদের পেট ভরানোর উদ্যোগ শুরু হয়েছে। (Akshay Kumar to feed Monkeys)

এই উদ্যোগের একেবারে অগ্রভাগে রয়েছে 'অঞ্জনেয় সেবা ট্রাস্ট'। জগৎগুরু স্বামী রাঘবচন্দ্র জি মহারাজের সংস্থার পথপ্রদর্শক। অযোধ্যার বানরদল যাতে উপোসে না থাকে, তার জন্য রোজ তাদের খাবারের বন্দোবস্ত করতে উদ্যোগী হয়েছে ওই সংস্থা। সেই নিয়ে অক্ষয়কে অনুরোধ করা হয়েছিল, বানরসেনার বংশধরদের খাওয়ানোর ব্যাপারে উদ্যোগী হন তিনি। অক্ষয় শুধুমাত্র সেই অনুরোধই গ্রহণ করেননি, বছরভর বানরদলের পেটে যাতে খাবার পৌঁছয়, তার জন্য ১ কোটি টাকা দানও করেছেন। 

 'অঞ্জনেয় সেবা ট্রাস্ট'-এর প্রতিষ্ঠাতা প্রিয়া গুপ্ত বলেন, "অক্ষয় কুমার সহৃদয় ব্যক্তি বলে বরাবর জানি। নিজেক কর্মী হোক বা সহ-অভিনেতা, পরিবারের মতো দেখেন সকলকে। উনি শুধু মুক্তহস্তে দানই করেননি, নিজের মা-বাবা, অরুণা ভাটিয়া- হরি ওম বাটিয়া এবং শ্বশুর রাজেশ খন্নার নামে সেবা উৎসর্গ করেছেন। উনি সামাজিক ভাবে সচেতন একজন নাগরিক। অযোধ্যাস নাগরিকদের ব্যাপারেও ভাবিত উনি। কারও যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বানরদের খাবার খাওয়াতে গিয়ে রাস্তা যেন নোংরা হয়, তাও জানিয়েছেন।"

প্রায় তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও, গত কয়েক বছর ধরেই বক্স অফিসে খরা যাচ্ছে অক্ষয়ের। তাঁর একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে। পাশাপাশি, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-র সঙ্গে হৃদ্যতা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই আবহেই অযোধ্যার বানরসেনার ভরণপোষণের দায়িত্ব নিলেন অক্ষয়। তবে শুধুমাত্র অযোধ্যা বলেই নয়, এবছর অগাস্ট মাসে মুম্বইয়ের হাজি আলি দরগার মেরামতির জন্যও ১.২১ কোটি টাকা দান করেন অক্ষয়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget