এক্সপ্লোর

Albert Einstein's Letter Auctioned: বদলে গিয়েছিল মানব সভ্যতার ইতিহাস, 'ভুল' বুঝতে পেরে আক্ষেপ করেছিলেন আইনস্টাইন, ৩৩ কোটিতে বিকোল সেই চিঠি

Albert Einstein Nuclear Weapon Letter: ১৯৩৯ সালে রুজভেল্টকে ওই চিঠি লেখেন আইনস্টাইন।

নিউ ইয়র্ক: পরমাণু শক্তি নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়ে চিঠি লিখেছিলেন আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে। পরমাণু শক্তিতে আমেরিকার শক্তিধর হওয়ার নেপথ্যে ওই চিঠির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অ্যালবার্ট আইনস্টাইনের সেই চিঠিই এবার ৩.৯ মিলিয়ন ডলারে বিকোল, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩ কোটি টাকা। (Albert Einstein's Letter Auctioned)

১৯৩৯ সালে রুজভেল্টকে ওই চিঠি লেখেন আইনস্টাইন। রুজভেল্ট লাইব্রেরির সংগ্রহে বর্তমানে রয়েছে আসল চিঠিটি। চিঠিতে আসলে রুজভেল্টকে সতর্ক করেছিলেন আইনস্টাইন। জার্মানি পরমাণু অস্ত্র তৈরি করছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইউরেনিয়াম ব্যবহার করে অতি শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব, তাই আমেরিকাকে উদ্যোগী হতে আবেদন জানান। (Albert Einstein Nuclear Weapon Letter)

জার্মানিতে অ্যাডল্ফ হিটলারের উত্থানের সময় ইউরোপ ছেড়ে পালিয়ে যান আইনস্টাইন এবং পদার্থবিদ লিও জিলার্ড। হিটলারের কাজকর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করে আইনস্টাইন ওই চিঠি লেখেন। এর পরই পরমাণু অস্ত্র তৈরির কাজে গতি আনে আমেরিকা। আমেরিকার নিউ ইয়র্কের নিলাম সংস্থা Christie's Auction আইনস্টাইনের ওই চিঠিটিকে নিলামে তোলে সম্প্রতি। 

Christie's Auction-এর বিশেষজ্ঞ পিচার ক্লারনেট জানিয়েছেন, আইনস্টাইনের লেখা ওই চিঠি পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ চিঠি। ১৯৩৯ সালে চিঠিটি লেখেন আইনস্টাইন। পরমাণু অস্ত্র তৈরিতে যে প্রতিযোগিতা শুরু হয়, তা ওই চিঠির দৌলতে। যুদ্ধ এবং মানব সভ্যতার ইতিহাস বদলে দেয় ওই চিঠি।

রুজভেল্টকে লেখা আইনস্টাইনের একটি মাত্রই প্রতিলিপিই রয়েছে। সেটিই নিলামে তোলা হয়েছে। এর আগে, মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের সংগ্রহে ছিল। ২০০২ সালে সেটি কিনেছিলেন তিনি। তার আগে, প্রকাশক ম্যালকম ফোর্বসের সংগ্রহে ছিল চিঠিটি। তিনি চিঠিটি কেনেন লিও জিলার্ডের সম্পত্তি থেকে। 

আমেরিকার পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার নেপথ্যে আইনস্টাইনের ওই চিঠির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু পরবর্তীতে ওই চিঠি নিয়ে আক্ষেপ করেছিলেন আইনস্টাইন। পরমাণু অস্ত্র তৈরিতে যোগদানকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করেছিলেন। ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা ফেলার পর নিজেকে ধিক্কার জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: Typhoon Yagi: টাইফুন 'ইয়াগি'র তাণ্ডব মায়ানমারে, ৬০ বছরে সর্বাধিক বৃষ্টি, মৃত কমপক্ষে ৭৪, নিখোঁজ প্রায় ১০০

সেরা শিরোনাম

Madan Mitra: 'যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান', মমতাকে নন্দীগ্রামে একা লড়ার চ্যালেঞ্জ মদনের
'যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান', মমতাকে নন্দীগ্রামে একা লড়ার চ্যালেঞ্জ মদনের
iPhone Duo Foldable: অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন ফোন?
অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন ফোন?
Jalpaiguri News: স্কুলের মিড ডে মিল 'চুরি'-র অভিযোগ, প্রধান শিক্ষককে ধাওয়া করে মাটিতে ফেলার ভিডিও ঘিরে শোরগোল
স্কুলের মিড ডে মিল 'চুরি'-র অভিযোগ, প্রধান শিক্ষককে ধাওয়া করে মাটিতে ফেলার ভিডিও ঘিরে শোরগোল
iPhone 18 Price in India: উন্নত চিপসেট, ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ, লঞ্চ হয়ে গেল আইফোন ১৮, দাম কত হল জানেন?
উন্নত চিপসেট, ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ, লঞ্চ হয়ে গেল আইফোন ১৮, দাম কত হল জানেন?

ভিডিও

Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda
NCPI News: থাকবে সাংসদ পদ? ২০ NCPI সাংসদ নিয়ে ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি
Tapas Roy attacks Sudip Banerjee : '৮০ বছরের বুড়ো, জীবনে সম্মান পাবে না', সুদীপকে নিশানা তাপসের | ABP
Malda News: এবার কি 'কালীঘাট-তৃণমূল' ছাড়ার পথে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Embed widget