এক্সপ্লোর

Alipore Woman Death: প্রথম বিবাহবার্ষিকীর পরই রহস্য মৃ্ত্যু তরুণীর

বিয়ের এক বছর কাটতে না কাটতেই চলে গেলেন রসিকা। মাত্র ২৫ বছর বয়সে। রসিকার বাপেরবাড়ির দাবি, জামাই কুশল আগরওয়াল যে মাদকাসক্ত তা লকডাউনের পরই জানতে পারে মেয়ে। রসিকা প্রতিবাদ করলে তাঁকে মারধর ও মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ। এমনকী রসিকাকে বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য জামাই চাপ দিতেন।

প্রকাশ সিনহা ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: প্রথম বিবাহবার্ষিকীর কয়েকদিন পরই আলিপুরে তরুণীর রহস্যমৃত্যু। শ্বশুরবাড়ির অত্যাচারের জেরে মেয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ মৃতের বাপেরবাড়ির। মৃত্যুর দু’সপ্তাহ পরও কেন তরুণীর ল্যাপটপ, মোবাইল ফোন পুলিশ হেফাজতে নেয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। 

“আর অত্যাচার সহ্য করতে পারছি না। আর পারছি না।“ বাবাকে পাঠানো কয়েক লাইনের এই হোয়াটসঅ্যাপ মেসেজের পরই চিরতরে চলে গেলেন রসিকা জৈন আগরওয়াল। ১৬ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন বছর পঁচিশের এই তরুণী। ওই দিন আলিপুরে শ্বশুরবাড়ির বহুতলের নীচ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

তারপরই সব শেষ। প্রথম বিবাহবার্ষিকীর কয়েক দিনের মধ্যে কী এমন হল যে রসিকাকে চরম সিদ্ধান্ত নিতে হল? মৃত রসিকার বাবা মহেন্দ্র জৈন বলেন, আমাকে মেসেজ করে বলে বাবা আমি ভাল নেই, অত্যাচার করছে।

রাজস্থানের জোধপুরে গিয়ে ওয়েডিং ইভেন্ট। পাঁচতারা হোটেলে ঘটা করে আংটি বদল। গত বছর আলিপুরের দুই শিল্পপতি পরিবারের দুই সন্তানের চার হাত এক হওয়ার এই ছবিজুড়ে রয়েছে ফিল গুড পরিবেশ। ছবিতে হাসিখুশি রসিকাকে দেখা যাচ্ছে নাচতে। সবার সাথে আনন্দ করতে। নতুন জীবন শুরু করার আনন্দে প্রাণখোলা হাসি।

কিন্তু, সেই বিয়ের এক বছর কাটতে না কাটতেই চলে গেলেন রসিকা। মাত্র ২৫ বছর বয়সে। রসিকার বাপেরবাড়ির দাবি, জামাই কুশল আগরওয়াল যে মাদকাসক্ত তা লকডাউনের পরই জানতে পারে মেয়ে। রসিকা প্রতিবাদ করলে তাঁকে মারধর ও মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ। এমনকী রসিকাকে বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য জামাই চাপ দিতেন। মৃত রসিকার মা সঙ্গীতা জৈন বলেন, “রসিকা অনেক দিন ধরে বলত মা কুশল নির্যাতন করত, হাসপাতালে গিয়ে দেখি মেয়ের অবস্থা খারাপ, পুলিশ সত্য সামনে আনুক, জামাই মাদকাসক্ত।“

রসিকার মৃত্যুর পরের দিন ১৭ ফেব্রুয়ারি আলিপুর থানায় অভিযোগ দায়ের করে রসিকার পরিবার। তারপর থেকে ১৫ দিন পেরিয়ে গেলেও তদন্ত সম্পর্কে কার্যত অন্ধকারে ছিলেন বধূর পরিজনেরা। পুলিশ আসেনি বলে অভিযোগ মৃত রসিকার ভাইয়ের অবশেষে বুধবার রসিকার বাড়িতে আসেন লালবাজারের গোয়েন্দারা।

মৃত গৃহবধূর পরিবারের দাবি, রসিকা তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নোটপ্যাড ব্যবহার করতেন। কিন্তু ঘটনার পর দু সপ্তাহ কেটে গেলেও পুলিশ তা বাজেয়াপ্ত করেনি। মৃত রসিকার বাবা মহেন্দ্র জৈন বলেন, পুলিশ কী করেছে জানতেই পারছি না, ওরা বলছে যা করার করছি, শনিবার ডিডি ডিপার্টমেন্টে কেস যায়, আমরা ভাবছি একে বের করবে, চিন্তা হল তিনটে মোবাইল ফোন, একটা ল্যাপটপ ও আইপ্যাড ছিল, কিন্তু পাইনি কিছু, ওতে নিশ্চয়ই কিছু লিখে ছিল।

পড়ুয়া হিসেবে খুবই মেধাবী ছিলেন রসিকা। সেন্ট জেভিয়ার্স থেকে বিবিএ পাস করার পর সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করেন। এর মধ্যেই নিজের পারিবারিক ব্যবসায় যোগ দেন রসিকা।

বুধবার রসিকার বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে যায় পুলিশ। বাপেরবাড়ির এক কিলোমিটারের মধ্যে শ্বশুরবাড়ি। মেয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে বারবার শ্বশুরবাড়িতে জানালেও, কাজ হয়নি বলে দাবি রসিকার পরিবারের। এই টানাপোড়েনের মধ্যেই মাত্র পঁচিশেই ঝরে গেল একটা সম্ভাবনা। যদিও এ বিষয়ে এখনও রসিকার শ্বশুরবাড়ির কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget