এক্সপ্লোর

Alipurduar Tourism : আলিপুরদুয়ারের হোটেল বা রিসর্টে থাকতে চান ? বাধ্যতামূলক এই প্রমাণপত্রগুলি

শনিবার বিষয়টি নিয়ে জেলার বিভিন্ন হোটেল, রিসর্ট ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করেন প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তারা। সমস্যা হলেও কোভিড মোকাবিলার কথা মাথায় রেখেই নির্দেশ মেনে নিয়েছেন ব্যবসায়ীরাও।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : এবার আলিপুরদুয়ারেও জেলার যে কোনও হোটেল বা রিসর্টে বাইরে থেকে কেউ এসে থাকতে চাইলে করোনার জোড়া প্রতিষেধক নেওয়ার প্রমাণপত্র অথবা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করল প্রশাসন। সূত্রের খবর, শনিবার বিষয়টি নিয়ে জেলার বিভিন্ন হোটেল, রিসর্ট ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করেন প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তারা। সমস্যা হলেও কোভিড মোকাবিলার কথা মাথায় রেখেই নির্দেশ মেনে নিয়েছেন ব্যবসায়ীরাও।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আলিপুরদুয়ারে দৈনিক সংক্রমণে হার অনেকটাই কমেছে। কমেছে 'অ্যাক্টিভ' রোগীর সংখ্যাও। তারপরও অবশ্য খুব একটা স্বস্তিতে নেই জেলার স্বাস্থ্য কর্তারা। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে করোনার সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে। অন্যদিকে আবার উত্তর-পূর্ব ভারত থেকে সড়ক বা রেলপথে দেশের যে কোনও প্রান্তে যেতে হলে উত্তরবঙ্গকে পেরিয়েই যেতে হবে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ দিয়ে ঢুকেই রাজ্যে নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হয় কি না, সেই প্রশ্নে বিভিন্ন মহলে ইতিমধ্যেই আশঙ্কা দানা বেঁধেছে। প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সেই জন্যই আলিপুরদুয়ার জেলায় সতর্কতা আরও বাড়ানো হচ্ছে।

এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের সিএমওএইচ গিরীশচন্দ্র বেরা বলেন, 'এখন থেকে জেলার যে কোনও হোটেল বা রিসর্টে বাইরে থেকে কেউ এসে থাকতে চাইলে করোনার জোড়া প্রতিষেধক নেওয়ার প্রমাণপত্র অথবা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক হচ্ছে আলিপুরদুয়ারে। এদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হোটেল, রিসর্ট ও ব্যবসায়ী সংগঠনকে এই নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে।' প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে দার্জিলিং ও দিঘাতেও এই নিয়ম চালু করা হয়েছে শুধুমাত্র কোভিডের তৃতীয় ঢেউকে প্রতিরোধ করার জন্য এবং অবশ্যই সংক্রমণের হার কমানোর জন্য। 

জেলায় দৈনিক সংক্রমণের হার কমলেও কনটেনমেন্ট জ়োনগুলিতে সব নিয়ম মানার ক্ষেত্রেও কড়াকড়ি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। প্রশাসন সূত্রের খবর, তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত। সূত্রের খবর, এদিন মাদারিহাটের শিশুবাড়িতে তিনটি বাড়িকে মাইক্রো কনটেনমেন্ট জ়োন করা হয়। সেখানে দ্রুত গিয়ে আক্রান্তদের ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসেন মাদারিহাটের বিডিও শ্যারন তামাং। এই তিনটি মাইক্রো কনটেনমেন্ট জ়োনের কথা মাথায় রেখে শিশুবাড়ি হাই স্কুলে বসানো হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্রও। বিডিও বলেন, 'মাইক্রো কনটেনমেন্ট জ়োনে যাতে সব নিয়ম মানা হয়, তা দেখা হচ্ছে।'

সেরা শিরোনাম

Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
News Live: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget