এক্সপ্লোর

ইয়েচুরিকে দলীয় নেতাকে দেখতে কাশ্মীর যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, জানিয়ে দিল, রাজনৈতিক উদ্দেশ্যে সফর নয়, কাল যাচ্ছেন

পাশাপাশি ৩৭০ অনু্চ্ছেদ বাতিল হওয়ার পর জম্মু ও কাশ্মীরে মিডিয়া, সাংবাদিকদের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে যে আবেদন পেশ হয়েছে, সে ব্যাপারেও কেন্দ্র ও জম্মু কাশ্মীর প্রশাসনের প্রতিক্রিয়া চাইল সর্বোচ্চ আদালত। সাতদিনের মধ্যে জবাব পাঠাতে বলা হয়েছে দুপক্ষকে।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট সীতারাম ইয়েচুরিকে জম্মু ও কাশ্মীরে দলীয় নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে দেখতে যেতে অনুমতি দিল। রাজ্যের প্রাক্তন বিধায়ক তারিগামি অসুস্থ। সিপিএম সাধারণ সম্পাদক এর আগে তাঁকে দেখতে যেতে চেয়েছিলেন। কিন্তু শ্রীনগর বিমানবন্দরে তাঁকে ও সিপিআই শীর্ষ নেতা ডি রাজাকে আটকে দেওয়া হয়েছিল। তাঁরা শ্রীনগরে ঢোকার অনুমতি না পাওয়ায় সিপিএমের তরফে সংবিধানের ৩২ অনুচ্ছেদের আওতায় রিট পিটিশন দাখিল করা হয়। ওই অনুচ্ছেদ অনুসারে একজন নাগরিকের নিজের মৌলিক অধিকার সুরক্ষিত রাখার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ ইয়েচুরিকে কাশ্মীর যাওয়ার অনুমতি দিলেও কোনওরকম রাজনৈতিক কাজকর্মে জড়াতে নিষেধ করেছে, বলেছে, তাঁকে কেবলমাত্র দলীয় নেতার কাছে যেতে অনুমতি দেওয়া হল। এই সফরকে কোনও রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা যাবে না। বেঞ্চ বলেছে, ইয়েচুরি কোনও রাজনৈতিক প্রচার করলে কর্তৃপক্ষ সেটা তাদের গোচরে আনতে পারে। ইয়েচুরিকে বেঞ্চ আরও বলেছে, কাশ্মীর থেকে ফিরে আদালতকে রিপোর্ট করবেন, তারপরই তিনি সফর নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারবেন। ইয়েচুরি পরে ট্যুইট করেন, সুপ্রিম কোর্ট আমায় শ্রীনগর গিয়ে কমরেড ইউসুফ তারিগামিকে দেখে আসার অনুমতি দিয়ে ফিরে এসে তাদের তাঁর স্বাস্থ্যের হাল জানাতে বলেছে। ওঁকে দেখে ফেরার পর আদালতে রিপোর্ট করার পর বিস্তারিত বিবৃতি দেব। পাশাপাশি ৩৭০ অনু্চ্ছেদ বাতিল হওয়ার পর জম্মু ও কাশ্মীরে মিডিয়া, সাংবাদিকদের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে যে আবেদন পেশ হয়েছে, সে ব্যাপারেও কেন্দ্র ও জম্মু কাশ্মীর প্রশাসনের প্রতিক্রিয়া চাইল সর্বোচ্চ আদালত। সাতদিনের মধ্যে জবাব পাঠাতে বলা হয়েছে দুপক্ষকে। সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছেন কাশ্মীর টাইমস-এর এক্সিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন। সে ব্যাপারেই নোটিস দিল প্রধান বিচারপতির বেঞ্চ, যার বাকি সদস্যরা হলেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এস এ নাজির। ভাসিনের পিটিশনে বলা হয়েছে, মিডিয়ার লোকজন যারা নিজেদের পেশার কাজকর্ম করার অনুকূল পরিবেশ খুঁজে পান, সেজন্য রাজ্যজুড়ে মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবা সমেত যাবতীয় যোগাযোগের মাধ্যমগুলি পুনরায় চালুর নির্দেশ দিক শীর্ষ আদালত।

সেরা শিরোনাম

Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Election Commissioner Appointment: মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget