এক্সপ্লোর

Amarnath Yatra 2023 : অমরনাথ যাত্রায় যাবেন ? নিষিদ্ধ একাধিক খাবার; অনুমতির তালিকায় কী কী

Shri Amarnath Ji Shrine Board : বাৎসরিক যাত্রার জন্য স্বাস্থ্যকর এই উপদেশাবলী ইস্যু করেছে শ্রী অমরনাথজি মন্দির বোর্ড।

নয়া দিল্লি : এবছর অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) যাবেন ভাবছেন ? পয়লা জুলাই থেকে শুরু হতে চলা এই যাত্রায় যদি যেতে চান, তাহলে জেনে রাখুন বিশেষ এই পরিবর্তনের কথা। এবার আর যাত্রায় গেলে নিয়ে যেতে পারবেন না- কোল্ড ড্রিঙ্কস, মুচমুচে স্ন্যাকস, কড়া করে ভাজা কোনও খাবার বা ফাস্ট ফুড, এছাড়া-জিলাপি ও হালওয়ার মত মিষ্টি, পুরি এবং ছোলা বাটোরা। বাৎসরিক যাত্রার জন্য স্বাস্থ্যকর এই উপদেশাবলী ইস্যু করেছে শ্রী অমরনাথজি মন্দির বোর্ড। কঠিন এই যাত্রাপথে তীর্থযাত্রীদের স্বাস্থ্যের যাতে কোনও অবননি না হয়, সেদিকে খেয়াল রেখেই এই পদক্ষেপ।

যাত্রা পথে যেসব লঙ্গরখানা, ফুড স্টল, দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠান পড়বে, সেখানে তীর্থযাত্রীদের খাদ্য পরিষেবা দেওয়া বা খাবার বিক্রি করতে গেলে, যেসব খাবার রাখতে হবে তার একটি মেনু তৈরি করা হয়েছে। তীর্থযাত্রীদের যাতে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে রাখা যায়, সেদিকে নজর রেখেই এই পদক্ষেপ। ১৪ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয় যাত্রীদের।

প্রাকৃতিক কারণে ২০২২ সালের অমরনাথ যাত্রায় প্রায় ৪২ জন তীর্যযাত্রী মারা গিয়েছিলেন। এই পরিস্থিতিতে সরকার হেল্থ ,সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। এছাড়া অক্সিজেন বুথের আয়োজন, যাত্রার বিভিন্ন জায়গায় অস্থায়ী হাসপাতাল তৈরির মত পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর থেকে যাত্রীরা কতটা সুস্থ আছেন, তা খতিয়ে দেখার জন্য RFID ট্যাগ ব্যবহার করা হচ্ছে। এবছর স্বাস্থ্য সংক্রান্ত উপদেশাবলী যাত্রা চলাকালীন যাত্রীরা যাতে সঠিক খাবার খান সেদিকে আরও একটা পদক্ষেপ।

খাবার তালিকা থেকে যেসব খাবার বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে- মদ, তামাক, গুটখা, পান মশলা , ধূমপান এবং নেশাজাতীয় দ্রব্য। বায়ুযুক্ত কোল্ড ড্রিঙ্কস নিষেধ করা হয়েছে। তবে, হার্বাল চা, কফি, লো ফ্যাট মিল্ক, ফলের রস, লেবুর স্কোয়াশ এবং ভেজিটেবল স্যুপ পান করা যেতে পারে। ফ্রায়েড রাইস নিষিদ্ধ করা হয়েছে। তবে, সাধারণ ভাত যে কেউ খেতে পারেন। এর পাশাপাশি খেতে পারেন- চানা, পোহা, উত্থাপম, ইডলির মত হাল্কা খাবার। ক্ষীর, ওট, শুকনো ফল, মধু ও সিদ্ধ মিষ্টির অনুমতি দেওয়া হয়েছে। তবে, ছোলা বাটোরা, পুরি, পিজ্জা, বার্গার, ধোসা ও চাউমিনের মত ভারী খাবার অমরনাথের যাত্রাপথে নিষিদ্ধ। হালওয়া, জিলাপি, গুলাব জামুন, লাড্ডু, বরফি ও রসগোল্লাও নিষেধ করা হয়েছে খাবারের তালিকা থেকে।

সেরা শিরোনাম

Man Shot Dead: গাড়ি রাখা নিয়ে বচসা, সিঙ্গাপুর থেকে আত্মীয়ের বিয়েতে আসা ব্যবসায়ীর উপর গুলি চালাল প্রতিবেশী
গাড়ি রাখা নিয়ে বচসা, সিঙ্গাপুর থেকে আত্মীয়ের বিয়েতে আসা ব্যবসায়ীর উপর গুলি চালাল প্রতিবেশী
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
India-Bangladesh Relations: শুধু PoK নয়, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি পুনর্দখলের ডাক দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিঁধলেন নেহরুকে
শুধু PoK নয়, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি পুনর্দখলের ডাক দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিঁধলেন নেহরুকে
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

Indranil Sen Arrested: ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত ইন্দ্রনীল সেনের | ABP Ananda
Kali Puja 2026: কালীপুজোর আগে তারাপীঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | Tarapith Temple | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা
Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget