এক্সপ্লোর

India or Bharat: মহাত্মাকে নিবেদন করা পুষ্পস্তবকেও দেশের নাম শুধু ভারত লেখা হল, রাজঘাট থেকেও বার্তা মোদির!

G-20 Summit: রবিবার জি-২০ সম্মেলনের শেষ দিন। এদিন সকালে রাজঘাটে উপস্থিত হন সদস্য দেশের রাষ্ট্রনেতারা।

নয়াদিল্লি: দেশের নাম শুধু ভারত করা নিয়ে বিতর্ক অব্যাহত (G-20 Summit)। তার মধ্যেই ফের নতুন করে তরজা। রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে গিয়েও, ফের দেশের নাম হিসেবে ভারতের ব্যবহার চোখে পড়ল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজেকে 'রিপাবলিক অফ ভারতে'র প্রধানমন্ত্রী বলে উল্লেখ করলেন। মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে ফুল নিবেদন করেন তিনি। সেই পুষ্পস্তবকের উপর লেখা হয় ওই বাক্য। অর্থাৎ India নয়, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন আবারও। (India or Bharat)

রবিবার জি-২০ সম্মেলনের শেষ দিন। এদিন সকালে রাজঘাটে উপস্থিত হন সদস্য দেশের রাষ্ট্রনেতারা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বাকিরাও এক এক করে পৌঁছন রাজঘাটে। সেখানে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে পুষ্প নিবেদেন করেন তাঁরা। 

এদিন রাজঘাটে উপস্থিত ছিলেন খোদ মোদিও। সকলকে এক এক করে স্বাগত জানান তিনি। গলায় উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান। এর পর সারিবদ্ধ ভাবে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে যান। সেখানে এক এক করে পুষ্প নিবেদন করেন সকলে। পুষ্পস্তবকের উপর রাষ্ট্রনেতা, দেশের নামের উল্লেখ ছিল। আর সেখানেই মোদির নিবেদন করা পুষ্পস্তবকটি নজর কাড়ে। 

আরও পড়ুন: Rahul Gandhi: কাপড় টাঙিয়ে আড়াল বস্তি, খাঁচাবন্দি পথকুকুররা, নিজের দেশ নিয়ে লজ্জা! মোদিকে নিশানা রাহুলেরও

কারণ ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে ওই পুষ্পস্তবকের উপর লেখা ছিল, 'ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দেশবাসী এবং ভারত প্রজাতন্ত্রের সরকারের তরফে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন'। ওই ছবি সামনে আসতেই নতুন করে জোর পেয়েছে বিতর্ক। বিগত কিছু দিন ধরেই দেশের নাম শুধুমাত্র ভারত রাখার সপক্ষে দাবি তুলে আসছেন বিজেপি-র নেতা-মন্ত্রীরা। সংসদে সেই মর্মে বিলও আনা হতে পারে বলে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে সংশোধন ঘটানো হতে পারে দেশের সংবিধানে।

কারণ সংবিধানে 'ভারত, যা কিনা India...' এই মর্মে দুই নামেই সিলমোহর দেওয়া রয়েছে। সংবিধান সংশোধনের সম্ভাবনা ঘিরেও ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কিন্তু সংশোধনের আগেই সরকারি ভাবে কী করে দেশের নাম হিসেবে শুধু ভারত লেখা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় সরকার বেআইনি কাজ করছে বলে অভিযোগ করছেন তাঁরা। যদিও এ নিয়ে উচ্চবাচ্য করেনি দিল্লি। বরং জি-২০ সম্মেলনের নিমন্ত্রণপত্র, পুস্তিকা, প্রবেশপত্র থেকে উদ্বোধনী ভাষণের সময় টেবিলে রাখা ফলক এবং সবশেষে জাতির জনককে শ্রদ্ধা জানাতে গিয়েও দেশের নাম ইংরেজিতে India লেখার পরিবর্তে লেখা হল ভারত। আন্তর্জাতিক সম্মেলনে দেশের নাম হিসেবে শুধু ভারত লেখার বিষয়টি নেহাত সাধারণ ঘটনা নয়, বরং পরিকল্পনা বাস্তবায়নের দিকেই কেন্দ্র এগোচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget