এক্সপ্লোর

মেদিনীপুরের তফশিলি প্রতিনিধির বাড়িতে মধ্যাহ্নভোজ অমিতের, কী কী থাকছে মেনুতে?

মাটির দাওয়ায় বসে খাবেন তিনি। অমিত শাহ জন্য মাটির থালার ওপর কলা পাতায় খাবার পরিবেশন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে সাজ সাজ রব বালিঝুড়ি গ্রামে।

  কলকাতা: শনিবার মেদিনীপুরে অমিত শাহ সভা করবেন। তার আগে, মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে ঝুনু সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে তফশিলি জাতির প্রতিনিধি ঝুনু সিংহ। দুপুর ২টো ১৫ নাগাদ ঝুনু সিংহের বাড়ি পৌঁছানোর কথা অমিত শাহর। কী কী থাকছে মেনুতে? শনিবার মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে স্যালাড, ভাত, রুটি, পোস্ত দিয়ে খসলা শাক, লাউ দিয়ে মুগ ডাল, শুক্তো, ঢ্যাঁড়স, উচ্ছে এবং পটল ভাজা, ফুলকপির তরকারি, টক দই, মিষ্টি, পাঁপড় এবং চাটনি। মাটির দাওয়ায় বসে খাবেন তিনি। অমিত শাহ জন্য মাটির থালার ওপর কলা পাতায় খাবার পরিবেশন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে সাজ সাজ রব বালিঝুড়ি গ্রামে। ইতিমধ্যেই তোরজোর শুরু হয়ে গিয়েছে সিংহ বাড়িতে। বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কারোর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেওয়া অবশ্য নতুন নয়। গত মাসেই বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।বাগুইআটিতে মতুয়া পরিবারে নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। বাঙালি নিরামিষ খাবার দেওয়া হয় অমিত শাহকে। তাঁর মেনুতে ছিল ডাল, ভাত, পনির, ভাজা, শুক্তো, গুড়ের পায়েস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা এবং কৈলাস বিজয়বর্গীয়রা। গৃহকর্তা নবীন বিশ্বাসের স্ত্রী জানান, 'সবকিছু তৃপ্তি করে খেয়েছেন অমিত শাহ। পায়েস কম খেয়েছেন কারণ মিষ্টি বেশি ছিল। উনি বলে গিয়েছেন কলকাতায় এলে বাংলার বিখ্যাত নলেন গুড়ের পায়েস খেতে আবার আসবেন।'
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: কত বাদ, রইল কত? ধোঁয়াশা রেখেই প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
কত বাদ, রইল কত? ধোঁয়াশা রেখেই প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট
West Bengal Elections 2026: বেটিং সাইটেও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে চর্চা? কে এগিয়ে, কে পিছিয়ে? রাজ্যের প্রাক্তন নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন বললেন…
বেটিং সাইটেও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে চর্চা? কে এগিয়ে, কে পিছিয়ে? রাজ্যের প্রাক্তন নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন বললেন…
West Bengal Assembly Elections 2026: বাংলার নির্বাচনের সঙ্গে দেশের সুরক্ষা জড়িয়ে, BJP-র হাতে অসম অনুপ্রবেশমুক্ত, বাকি শুধু বাংলা: অমিত শাহ
বাংলার নির্বাচনের সঙ্গে দেশের সুরক্ষা জড়িয়ে, BJP-র হাতে অসম অনুপ্রবেশমুক্ত, বাকি শুধু বাংলা: অমিত শাহ
West Bengal Assembly Elections 2026: ‘কখনও পা ভাঙেন, কখনও মাথায় পট্টি বাঁধেন, ভিক্টিম কার্ড খেলেন মমতা’, বললেন শাহ
‘কখনও পা ভাঙেন, কখনও মাথায় পট্টি বাঁধেন, ভিক্টিম কার্ড খেলেন মমতা’, বললেন শাহ

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget