এক্সপ্লোর

Anantnag Encounter: শহিদ আরও এক জওয়ান, পানিপতে ফিরল ২ শহিদের দেহ

Kashmir Encounter: বুধবার থেকে এই নিয়ে চারজন শহিদ হলেন। গোটা এলাকা কর্ডন করে তল্লাশি চলছে।

অনন্তনাগ: প্রাণ হারালেন আরও এক জওয়ান। জম্মু-কাশ্মীরে অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে যে গুলির লড়াই চলেছে, তাতে নিহত হলেন আরও এক ভারতীয় জওয়ান। শুক্রবার মারা যান জখম ওই জওয়ান। বুধবার থেকে এই নিয়ে চারজন জওয়ান মারা গেলেন। এখন ওই এলাকা কর্ডন করা হয়েছে। সার্চ অপারেশন চলছে। (Anantnag Encounter) 

অনন্তনাগ জেলার কোকেরনাগে সন্ত্রাসবাদী সংগঠনের কয়েকজন লুকিয়ে রয়েছে খবর পায় নিরাপত্তারক্ষী বাহিনী। বুধবার সেই খবর পাওয়ার পরেই পদক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই। রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল ব়্যাঙ্কের অফিসার, এক মেজর এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি ব়্যাঙ্কের এক আধিকারিক শহিদ হয়েছেন। তারপরেও চলেছে এনকাউন্টার। শহিদরা হলেন, কর্নেল মনপ্রীত সিংহ, মেজর আশিস, ডিএসপি হুমায়ুন ভাট। আর একজন শহিদের পরিচয় পাওয়া যায়নি। (Kashmir Encounter)

শুক্রবার সকালে কর্নেল মনপ্রীত সিংহ এবং মেজর আশিস ধনচকের মরদেহ নিয়ে আসা হয় পানিপতে তাদের বাড়িতে। ডেপুটি সুপারিন্টেনডেন্ট হুমায়ুন ভাটের মরদেহ শায়িত করা হয়েছে বদগামে তাঁর বাড়িতে। সেনার তরফে শহিদদের মরদেহ এয়ারলিফট করে শ্রীনগরে পৌঁছনো হয়। বৃহস্পতিবার রাতে সেখানে শহিদদের সম্মান জানানো হয়। 

সেনার তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পদক্ষেপ নেয় নিরাপত্তারক্ষী বাহিনী।  সন্ত্রাসবাদীদের খোঁজ শুরু করতেই গুলির লড়াই শুরু হয়। প্রথমে গুলি ছোঁড়ে সন্ত্রাসবাদীরাই। তখনই গুলির আঘাতে শহিদ হন কর্নেল। 

সেনার তরফে মনে করা হচ্ছে, ওই সন্ত্রাসবাদীরা 'The Resistance Front'- সংগঠনের। নিরাপত্তাবাহিনীর সন্দেহ ওই এলাকায় এখনও ২-৩ জন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকতে পারে। হেরন ড্রোন এবং কোয়াড কপ্টার কাজে লাগানো হয়েছে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যদের খুঁজে বের করার জন্য়। বুধবারের হামলার দায় স্বীকার করেছে 'লস্কর-ই-তইবা'-র শাখা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।সেপ্টেম্বরের গোড়ায় পাক অধিকৃত কাশ্মীরে 'দ্য রেজিস্ট্যান্স, ফ্রন্ট'-এর নেতা রিয়াজ আহমেদকে হত্যার বদলা হিসেবেই এই হামলা, দাবি তাদের। গোয়েন্দা সূত্রে অবশ্য খবর, গত এপ্রিলে, পুঞ্চ-এ ৫ সেনা জওয়ানের উপর হামলার নেপথ্যে জঙ্গিদের যে মডিউল কাজ করেছিল, বুধবারের হামলাও তাদেরই কাজ।বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, তারা লস্করের ২ জন সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেছে। এক জন জঙ্গির নাম উজেইর খান, জানাচ্ছে পুলিশ। সেই জঙ্গি দমন অভিযান ঘিরেই আপাতত উপত্যকা জুড়ে টানটান উত্তেজনা। তার মধ্যেই ভেসে আসছে বিলাপের শব্দ, সব হারানোর কান্না। 

আরও পড়ুন: চন্দ্রযান লাইভ স্ট্রিমিংয়ে রেকর্ড, ISRO-কে অভিনন্দন Youtube-এর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget