এক্সপ্লোর

Earthquake News: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর, ৫.৪ না ৬.০৭? তীব্রতা নিয়ে ধন্দ

Andaman and Nicobar Islands Earthquake: ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। যদিও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, কম্পনের তীব্রতা ছিল ৬.০৭। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। অন্য দিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূগর্ভের ৯০ কিলোমিটার গভীরে। (Andaman and Nicobar Islands Earthquake)

রবিবার দুপুর ১২চা বেজে ৬ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান সাগরে, ভূগর্ভ থেকে ছড়িয়ে পড়ে কম্পন। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর মেলেনি। সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি এখনও পর্যন্ত। তবে বিশত তথ্য়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। (Earthquake News)

এর আগে, গত সপ্তাহে ভূমিকম্পে কেঁপে ওঠে লেহ্। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে। পোর্ট ব্লেয়ার থেকে ১৩২ কিলোমিটার উত্তর-পূর্ব অংশ থেকে কম্পন ছড়ায়। অন্য দিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৫.৮ তীব্রতায় মাটি কেঁপে ওঠে। সিটিজেন সিসমোগ্রাফ নেটওয়র্ক অফ রাস্পবেরি শেক জানিয়েছে, কম্পনের তীব্রতা ছিল ৬.০।

সিসমিক জোন ৫-এর মধ্যে পড়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতে ভূমিম্পের ঝুঁকির যে মাপকাঠি রয়েছে, সেই অনুযায়ী আন্দামান ও নিকোবর বিপজ্জনক অঞ্চলে অবস্থিত। সেই তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাতের কচ্ছের রণ, উত্তর বিহারও। বিপজ্জনক টেকটোনিক বলয়ের মধ্যে পড়ে এই সব অঞ্চল, যার দরুণ একটুতেই মাটি কেঁপে ওঠে।

অন্য দিকে, সুনামি সতর্কতা জারি হয়েছে জাপানেও। উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬.৮ তীব্রতায় ভূমিকম্প ঘটে। আর তার পরই সুনামি সতর্কতা জারি করে জাপান। জানা গিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা বেজে ৩ মিনিটে মাটি কেঁপে ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget