এক্সপ্লোর

Cheetah Deaths: শুধুই প্রচার, নেই ব্যবস্থাপনা! কুনো ন্যাশনাল পার্কে আরও একটি চিতার মৃত্যু, প্রশ্নের মুখে কেন্দ্র

Kuno National Park: বুধবার ওই স্ত্রী চিতার মৃত্যুর খবর সামনে এসেছে। যে চিতাটি মারা গিয়েছে, তার নাম রাখা হয়েছিল ধাত্রী।

নয়াদিল্লি: প্রচারের ঢক্কানিনাদে আসল সমস্যাগুলিই ঢাকা পড়ে যাচ্ছে বলে আগাগোড়া অভিযোগ করে আসছেন পরিবেশবিদরা (Cheetah Deaths)। সেই আবহেই মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে আরও এক চিতার মৃত্যু হল। এবার একটি স্ত্রী চিতার মৃত্যু হল। সবমিলিয়ে এই নিয়ে ৯টি চিতার মৃত্যু হল সেখানে। ফলে আরও একবার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। (Narendra Modi)

বুধবার ওই স্ত্রী চিতার মৃত্যুর খবর সামনে এসেছে। যে চিতাটি মারা গিয়েছে, তার নাম রাখা হয়েছিল ধাত্রী। ২০২০ সালের এপ্রিল মাসে নমিবিয়ায় জন্ম তার। ধাত্রীর বয়স হয়েছিল মাত্র সাড়ে তিন বছর। কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, আজ সকালে ধাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ময়নাতদন্ত চলছে।

কুনো ন্যাশনাল পার্কের তরফে জানানো হয়েছে যে, এই মুহূর্তে এনক্লোজারের মধ্যে রয়েছে মোট ১৪টি চিতা, সাতটি পুরুষ, ছ'টি স্ত্রী এবং একটি শাবক। তারা সুস্থই রয়েছে। পশু চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তারা। নমিবিয়ার বিশেষজ্ঞরাও তাদের উপর নজর রেখেছেন। দু'টি স্ত্রী চিতা এনক্লোজারের বাইরে ছিল। তাদের মধ্যে একজনের দেহ পাওয়া গিয়েছে। 

দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা ব্যাঘ্র প্রকল্পের আওতায় গত বছর বিদেশ থেকে ভারতে চিতা ফেরানোর প্রকল্প চালু হয়। দক্ষিণ আফ্রিকা এবং নমিবিয়া থেকে দফায় দফায় ২০টি চিতা আনা হয়। তাদের আনা হলে জন্ম নেয় আরও চারটি শাবক। কিন্তু গত বছর সেুপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ন'টি চিতার মৃত্যু হল, যার মধ্যে রয়েছে তিনটি শাবকও। 

আরও পড়ুন: Om Birla: আচরণ সংযত না হলে অধিবেশনে যাবেনই না, মণিপুর নিয়ে উত্তাল সংসদ, তার মধ্যেই ঘোষণা স্পিকারের

ভারতে চিতা ফেরানোর প্রকল্প নিয়ে কম উন্মাদনা চোখে পড়েনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনেও কুনো ন্যাশনাল পার্কে নমিবিয়া থেকে আনা চিতা ছাড়া হয়। নিজে হাতে খাঁচা খুলে দেন মোদি। তার পর জলপাই রংয়ের পোশাক পরে, হাই রেজলিউশন ক্যামেরা তাক করে চিতার ছবিও তুলতে দেখা যায় তাঁকে। সেই নিয়ে প্রচারও চলে বিস্তর। কিন্তু প্রচারই সার, ব্যবস্থাপনায় সরকার ডাহা ফেল করেছে বলে গত কয়েক মাসে বার বার অভিযোগ উঠেছে।

কারণ ভারতে পা রাখার চারদিনের মাথাতেই দুই পুরুষ চিতার মৃত্যু হয়। তার পর যত সময় এগিয়েছে মৃত চিতার সংখ্যাও বেড়েছে তর তর করে।  গত ১১ জুলাই মারা যায় তেজস নামের একটি চিতা। সূর্য নামের একটি চিতার মৃত্যু হয় ১৪ জুলাই। পর অগাস্টের শুরুতে আরও একটি চিতার মৃত্যু হল কুনো ন্যাশনাল পার্কে। 

পর পর চিতার মৃত্যুতে সরকারি ব্য়বস্থাপনাকে দায়ী করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, নিম্নমানের রেডিও কলার পরানোর জন্যই একের পর এক চিতার মৃত্যু হচ্ছে। পোকা থেকে ঘা হয়েও চিতার মৃত্যু ঘটেছে বলে সামনে। হৃদরোগ, কিডনি বিকল হয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। বিশেষজ্ঞদের কেউ কেউ আবার জানিয়েছেন, মহা সাড়ম্বরে আফ্রিকা থেকে চিতা আনা হলেও, ভারতের জল-হাওয়া মোটেই উপযুক্ত নয় তাদের জন্য। 

সরকার যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। তবে একের পর এক সরকারি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টেও তিরস্কৃত হয় কেন্দ্র। কারণ বন্যপ্রাণ সংরক্ষণে ২০২০ সালে সুপ্রিম কোর্টের তরফে বিশেষজ্ঞ কমিটি নিযুক্ত করা হয়। সম্প্রতি তার বিরুদ্ধে আবেদন জানায় কেন্দ্র। তাদের দাবি ছিল, সুপ্রিম কোর্ট নিযুক্ত ওই বিশেষজ্ঞ কমিটির থেকে উপদেশ নেওয়া বাধ্য়তামূলক নয় ন্য়াশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি (NRCA) অর্থাৎ জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ। কিন্তু পর পর চিতামৃত্যুতে কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ব্যাঘ্র সংরক্ষণের প্রজেক্ট টাইগারও সম্প্রতি বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সেই নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget