এক্সপ্লোর

Om Birla: আচরণ সংযত না হলে অধিবেশনে যাবেনই না, মণিপুর নিয়ে উত্তাল সংসদ, তার মধ্যেই ঘোষণা স্পিকারের

Manipur Violence: সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সরকার এবং বিরোধী, দুই পক্ষের সাংসদদের আচরণেই আহত স্পিকার বিড়লা।

নয়াদিল্লি: বাদল অধিবেশন শুরু হলেও, আলোচনা এগোয়নি বেশিদূর। বরং মণিপুর হিংসা (Manipur Violence) প্রসঙ্গে বার বার মুলতবি হয়েছে অধিবেশন। লোকসভাকে অচল করে রাখার জন্য পরস্পরকে দোষারোপ করে চলেছেন সরকার এবং বিরোধী পক্ষের সাংসদরা। সেই নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংসদের মর্যাদা রক্ষা করতে, সকলের আচরণ না শোধরানো পর্যন্ত তিনি লোকসভায় যাবেন না বলে জানিয়েছেন। (Om Birla)

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সরকার এবং বিরোধী, দুই পক্ষের সাংসদদের আচরণেই আহত স্পিকার বিড়লা। যেভাবে লাগাতার অধিবেশন মুলতবি করতে হচ্ছে, হই-হট্টগোল হচ্ছে, তাতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে মত তাঁর। তাই সাংসদরা আচরণে সংশোধন না ঘটানো পর্যন্ত তিনি অধিবেশনে উপস্থিত হবেন না বলে জানিয়েছেন। 

বুধবার লোকসভার অধিবেশন শুরু হলেও আসনে দেখা যায়নি স্পিকারকে। মণিপুর নিয়ে আজও উত্তাল হয়ে ওঠে অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন তাঁরা। সেই নিয়ে সরকার পক্ষের সাংসদদের সঙ্গে শুরু হয় বচসা, বিবাদ। এর ফলে আজও লোকসভার অধিবেশন মুলতবি করতে হয়। তার পরই স্পিকারের সিদ্ধান্ত জানা যায়।

আরও পড়ুন: Lalu Prasad Yadav: দোষ রয়েছে বলেই রা কাড়ছেন না, মণিপুর নিয়ে মোদিকে বিঁধলেন লালু

এদিন স্পিকার বিড়লার পরিবর্তে লোকসভার অধিবেশনে পৌরহিত্য করছিলেন বিজেপি-র কিরীট সোলাঙ্কি। বার বার শান্ত হওয়ার আর্জি জানাতে শোনা যায় তাঁকে। কিন্তু তাতেও হই-হট্টগোল থামেনি। তাতেই শেষ মেশ অধিবেশন মুলতবি করে দিতে হয় আজকের মতো।

বুধবারই লোকসভায় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (আমেন্ডমেন্ট) বিল ২০২৩, অর্থাৎ রাজধানীর এলাকা সংশোধন বিল উত্থাপিত হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন মুলতবি হয়ে যাওয়ায়, সেই বিলটি আলোচনার জন্য তোলাই যায়নি। ফলে ভোটাভুটির সুযোগই মেলেনি। নতুন করে বিলটি তোলার জন্য অনুরোধ জানান বিজেপি-র হুইপ।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুধুমাত্র বিরোধী সাংসদদের আচরণেই নয়, ট্রেজারি বেঞ্চের আচরণেও অসন্তুষ্ট স্পিকার বিড়লা। লোকসভার কার্যাবলী মূলত স্পিকারই নিয়ন্ত্রণ করেন। হই-হট্টগোল হলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায়, অধিবেশনে হাজির না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিরোধী শিবিরের সাংসদ এবং ট্রেজারি বেঞ্চকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

যদিও সংসদের অচলাবস্থার জন্য সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সংসদের প্রধান। পদের নিরিখেই লোকসভায় জবাবদিহি করতে বাধ্য তিনি। কিন্তু মণিপুর নিয়ে আগাগোড়া নীরবতাই পালন করছেন তিনি।

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget