এক্সপ্লোর

Afghanistan Earthquake : ধ্বংসস্তূপের নিচে পচছে দেহ, মৃত্যুমিছিল ক্রমেই হচ্ছে লম্বা, এরই মধ্যে ফের ভূমিকম্প আফগানিস্তানে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট,  ত্রাণ সরবরাহে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করছে। আশঙ্কা করা হচ্ছে , সবমিলিয়ে, ভূমিকম্পে ১২,০০০ এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক ধ্বংসের রেশ কাটেনি। এখনও দেহের পর দেহ বের হচ্ছে ধ্বংসস্তূপের তলা থেকে। হাহাকার করার জন্যও যেন কেউ জীবিত নেই আশেপাশে । পূর্ব আফগানিস্তানে সেদিনের ৬.০ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে সবকিছু। মৃত্যুমিছিল থামার নাম নেই। সেই ভূকম্পনের একদিন পরই, মঙ্গলবার কেঁপে উঠল দেশের মাটি। দক্ষিণ-পূর্ব অঞ্চলে আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবারের ভূমিকম্পটি  ছিল ৫.৫ মাত্রার। এতে আরও ক্ষয়ক্ষতি ও ধ্বংসের আশঙ্কা তৈরি করেছে। মঙ্গলবারের ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে হয়েছে। এর ফলে ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা। সোমবার রাষ্ট্রপুঞ্জের এক আধিকারিক বলেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে মৃত পশুগুলির দেহ বের করে আনার  চেষ্টা করছে , যাতে এর ফলে জলদূষণ না বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট,  ত্রাণ সরবরাহে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করছে। আশঙ্কা করা হচ্ছে , সবমিলিয়ে, ভূমিকম্পে ১২,০০০ এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে উদ্ধারকর্মীর প্রকৃতির রুক্ষতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কোনো প্রাণ থাকার আশা একপ্রকার ছেড়েই দিয়েছেন তাঁরা। তবু চলছে লড়াই। যদি কেউ ....  । মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়িয়ে গেছে । ৩,০০০ এরও বেশি মানুষ আহত । 

এদিকে পরিস্থিতি সামাল দিতে সমস্যার মুখে সে-দেশের তালিবান সরকার। একদিকে তহবিল সরবরাহে ঘাটতি , অন্যদিকে দুর্বল অর্থনীতির ধাক্কা । ইরান ও পাকিস্তান আবার দেশে ফিরেছে লক্ষ লক্ষ মানুষ। বিপর্যস্ত অর্থনীতি, জনসংখ্যা বৃদ্ধির চাপে জেরবার আফগানিস্তান, তার উপর প্রকৃতির এই ভয়ানক আঘাত! আফগানিস্তানে রাষ্ট্রপুঞ্জের অফিসের তরফে জানানো হয়েছে, এমন ভয়ঙ্কর আঘাত সামলাতে নড়ে গিয়েছে সরকার।  তহবিলের "ব্যাপক হ্রাস" এর কারণে ৪২০ টিরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে অনেকগুলিই ক্ষতিগ্রস্থ এলাকার আশেপাশেই। তাই ভূমিকম্পের পর প্রথম ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে ত্রাণ পৌঁছতে বেগ পেতে হয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিকম্প বিধ্বস্ত আফিগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছিলেন আগেই। সাহায্যের আশ্বাস দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সেই মতো ভারতের সাহায্য পৌঁছেছে কাবুলিওয়ালার দেশে। প্রচুর তাঁবু আর খাদ্যসামগ্রীর ট্রাক পৌঁছেছে দুর্গতদের কাছে। প্রধানমন্ত্রী তাঁর এক্স পোস্টে লিখেছেন, ক্ষতিগ্রস্তদের সমবেদনা । বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও লিখেছিলেন, "ভারত এই প্রয়োজনের সময়ে  সাহায্যের হাত বাড়াবে। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমাদের প্রার্থনা রইল"। 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget