এক্সপ্লোর

Anubrata Mondal: বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে হবে জিজ্ঞাসাবাদ, অনুব্রত-কন্যাকে দিল্লিতে তলব ইডির

Anubrata-Suknaya Mondal: সূত্রের খবর, অনুব্রতর মুখোমুখি বসানো হবে সুকন্যা ও মণীশকে। সুকন্যা ও মণীশের আগের বয়ান সামনে রেখে করা হবে জিজ্ঞাসাবাদ। 

প্রকাশ সিনহা, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে ও হিসাবরক্ষককে এবার দিল্লিতে তলব ইডির। বুধবার অনুব্রত-কন্যা সুকন্যাকে (Sukanya Mondal) দিল্লিতে (Delhi) তলব করা হয়েছে বলে খবর।  মঙ্গলবার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে তলব করল ইডি। সূত্রের খবর, অনুব্রতর মুখোমুখি বসানো হবে সুকন্যা ও মণীশকে। সুকন্যা ও মণীশের আগের বয়ান সামনে রেখে করা হবে জিজ্ঞাসাবাদ। 

ইডি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তাঁদের কোনও কাজ রাখতে নিষেধ করা হয়েছে। যে কোনওদিন দিল্লিতে ইডির সদর দফতরে যেতে হবে তাঁদের। কবে যেতে হবে, তা একদিন আগে জানিয়ে দেওয়া হবে। এদিকে, শনিবার দফায় দফায় জেরা করা হয় অনুব্রতকে। সূত্রের খবর, সোম-মঙ্গলও জেরা করা হবে। মঙ্গলবার থেকে শুরু হবে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ।

রাইস মিল, বিপুল সম্পত্তি, কোটি কোটি টাকার লেনদেন, সুকন্য়ার নামে ৩টি ফিক্সড ডিপোজিট, এ সমস্ত কিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। ED সূত্রে খবর, প্রয়োজনে, অনুব্রত, তাঁর কন্য়া সুকন্য়া ও হিসেব রক্ষক মণীশ কোঠারি, তিনজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

আরও পড়ুন, নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ, শুভেন্দুকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি কুণালের

এদিকে, গরু পাচার মামলার তদন্তে ঠিকমতো সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। জানা গেছে, জেরার সময় বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে কাগজ-কলম দেওয়া হলেও, তিনি কোনও প্রশ্নের জবাব লিখতে চাননি। কাল অনুব্রত মণ্ডলকে ফের তোলা হবে দিল্লির আদালতে। তখন এই বিষয়গুলি আদালতকে জানানো হবে বলে ইডি সূত্রের খবর। 

ইডি সূত্রের খবর, অনুব্রতর কাছে তদন্তকারীরা জানতে চান, তাঁর কাছে এত সম্পত্তি এল কীভাবে? ভোলে ব্যোম রাইস মিলে যে টাকা খাটানো হয়েছে, তার উৎস কী? অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কীভাবে এল? ইডির অফিসাররা জানতে চান, অনুব্রত-জায়া ছবি মণ্ডলের নামে যে সম্পত্তি কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল?অনুব্রত মণ্ডলের কি রোজগারের কোনও উপায় ছিল? 


সূত্রের খবর, এরপর ইডির অফিসাররা জানতে চান, সায়গল হোসেন আপনার জন্য কী করত?এনামুল হকের কাছ থেকে কি কোনওদিন টাকা নিয়েছেন? অনুব্রত জবাব দেন, না। বেশিরভাগ প্রশ্নের উত্তরে না-ই বলেন অনুব্রত। ফলে এবার বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়েই চলবে জিজ্ঞাসাবাদ। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget